জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গুতেরেস মনে করেন এই উদ্যোগ উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে কূটনীতি জোরদার এবং পারস্পরিক আস্থা তৈরির পরিবেশ সৃষ্টি করবে।
তিনি বলেন, “আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছি, যা অস্ত্রবিরতিকে ব্যাহত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি।”
দুজারিক আরও জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তান–এর মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি গুতেরেস পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চলমান দ্বন্দ্ব নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।
সূত্র: আল জাজিরা

