Author: স্টাফ রিপোর্টার

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন। সেখান থেকে হয়তো ৫০ লাখের মতো রিটার্ন পড়বে। যারা রিটার্ন দেন নাই, ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি অর্থাৎ নন-ফাইলার। আমরা অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের…

Read More

আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে বিপুলসংখ্যক ই-টিআইএনধারী থাকা সত্ত্বেও অনেকেই আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না। এ অবস্থায় কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যাদের ই-টিআইএন রয়েছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের কাছে ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। এরপরও রিটার্ন জমা না দিলে কর পরিদর্শক সরাসরি বাসায় গিয়ে ব্যবস্থা নেবেন। একাধিকবার সময় বাড়ানোর পর গত ৩১ মার্চ শেষ হয় চলতি অর্থবছরের রিটার্ন দেওয়ার সময়। বর্তমানে এক কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন দেশে। এর মধ্যে চলতি বছর আয়কর রিটার্ন দিয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা। এই হিসাবে ৮০ লাখের বেশি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে।’ তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি পক্ষ। তারা গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছ।’ তারেক রহমান বলেন, ‘ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো।’ এ সময় খালের প্রাণ ফিরিয়ে আনতে স্থানীয়…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Read More

বর্তমান বিএনপি সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। রবিবার (২৬ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা এ আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব অঙ্গীকার সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন…

Read More

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন দেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। এই মামলায় আমির হামজার বিরুদ্ধে গত ২১ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন। গত ২৬ মার্চ কুষ্টিয়া…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায়…

Read More

চাদের পূর্বাঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। রবিবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তর-মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদ-এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর এন’জামেনা। সরকারি সূত্র জানায়, একটি পানির কূপ নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত। শনিবার ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় রবিবার ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকে পাঠানো হয়েছে। আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”…

Read More

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্র্যান্ড ওয়ালটন| ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার| আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছুর সমš^য়ে ফ্রিজের এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন| দেশের বাজারে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে| শনিবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর…

Read More

মাত্র ১৫ বছর বয়স—যে বয়সে অনেকেই এখনো স্কুল ক্রিকেটেই সীমাবদ্ধ, সেই বয়সেই আইপিএলের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তার আগ্রাসী রূপ যেন নতুন এক বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। প্রতিপক্ষ বোলারদের ওপর নির্দয় আক্রমণ চালিয়ে তিনি শুধু ম্যাচের গতিপথই বদলাচ্ছেন না, ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ডও। শনিবার রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই কিশোর। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ১২টি ছক্কা ও ৫টি চারে নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই ইনিংসের পথেই টি-টোয়েন্টি ফরম্যাটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ১০০০ রান পূর্ণ করার কীর্তিও গড়েন বৈভব। মাত্র ৪৭৩ বল…

Read More