প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের হাতে এলপিজি কার্ড তুলে দেয়া হবে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের শুভ উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে।’
তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটি পক্ষ। তারা গণভোট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছ।’
তারেক রহমান বলেন, ‘ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো।’
এ সময় খালের প্রাণ ফিরিয়ে আনতে স্থানীয় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

