Author: স্টাফ রিপোর্টার

বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বর্তমান সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করতে পারে। তাই আলোচনার জন্য চুক্তিটি সংসদে আনা হোক। বুধবার স্পিকার হাফিজ উদ্দন আহমদ জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে রুমিন ফারহানা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও…

Read More

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, এরই মধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে তাদের মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সমঅংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম…

Read More

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করেছে। রাজস্ব আদায়ে গতি বাড়ানো এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক (রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়ন) পদ্ধতিতে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থায় এই নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এনবিআর জানায়, এর আগে প্রথম ধাপে ২০২৫ সালের জুলাই মাসে র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ঝুঁকিভিত্তিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে বাছাই করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা বাস্তুচ্যুত হয়ে শহরে আসছেন; তাদের সমস্যাকে কেবল মানবিক বা আপদকালীন সমস্যা হিসেবে দেখলে হবে না। এটি জননীতির (পাবলিক পলিসি) গুরুত্বপূর্ণ একটি বিষয়। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই অভিবাসন প্রক্রিয়াকে চলমান উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহযোগিতায় ‘বাংলাদেশে জলবায়ু-সংক্রান্ত অভিবাসীদের অভিযোজনগত প্রতিবন্ধকতা এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন সমাধান’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি…

Read More

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ কোস্টগার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই বাহিনীকে অত্যাধুনিক লজিস্টিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরো সমৃদ্ধ করা হবে। মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ।…

Read More

ঘরের মাটিতে বিশ্বকাপ—স্বপ্ন, প্রত্যাশা আর নতুন নক্ষত্রের উত্থানের গল্প যেন একসাথেই লিখতে যাচ্ছে ইংল্যান্ড। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে এখন এক তরুণ নাম—টিলি কার্টিন-কোলম্যান। মাত্র ১৮ বছর বয়সেই কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়ে তিনি হয়ে উঠেছেন ইংল্যান্ড স্কোয়াডের সবচেয়ে বড় চমক। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে গড়া এই স্কোয়াডে নজর কেড়েছেন বাঁহাতি স্পিনার টিলি। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে এই বড় মঞ্চে খেলার সুযোগ। বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন টিলি। মাত্র ১৬ বছর…

Read More

গ্যালারির উচ্ছ্বাসে যেমন প্রাণ ফেরান, তেমনি প্রয়োজন হলে সামাজিক বার্তাতেও সরব হন—এমনই এক মুহূর্তে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতি জিনতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর আবহে যেখানে তিনি নিয়মিতই পাঞ্জাব কিংস-এর পাশে দাঁড়িয়ে থাকেন, সেখানেই এক নেটিজেনের তির্যক মন্তব্য ঘিরে দেখা গেল তার দৃঢ় ও সচেতন অবস্থান। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি হারলে বিষণ্ণতা গ্রাস করে তাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঞ্জাব কিংসের ‘ট্রফি’ বলে অভিহিত করে তির্যক মন্তব্য করেন এক নেটিজেন। এমন মন্তব্যে চুপ থাকেননি তিনি। এক্স-এ (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে…

Read More

হাঁটুর ইনজুরি কাটিয়ে ফেরার মাত্র এক সপ্তাহের মধ্যেই আবারও চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ায় রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকার পুরো মৌসুমই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চোটে পড়া ফরাসি তারকার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে আগামী…

Read More

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে তার আইনজীবীকে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি করতে আদালতে আনা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করায় পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুনানি। সকালে ঢাকার চার নম্বর…

Read More

ব্রাজিলের প্রাণকেন্দ্র রিও ডি জেনেইরো–এর বিখ্যাত কোপাকাবানা সৈকতে পপতারকা শাকিরার বহুল প্রতীক্ষিত কনসার্টকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন ‘তোদো মুন্দো নো রিও’ কনসার্টের বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলাকালে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নির্মাণশ্রমিক। রোববার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় কনসার্টের প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। আয়োজক সংস্থা এবং স্থানীয় দমকল বাহিনী পৃথকভাবে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মঞ্চের ভারী কাঠামো স্থাপনের সময় হঠাৎ একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা জরুরি চিকিৎসাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া…

Read More