Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
- এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
Author: স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে ছিল। উদ্ধারকর্মীরা পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের…
কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া…
মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর-এর দিন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা-এর দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে রাজধানীর বিভিন্ন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার তিনি মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন। এসময় তিনি সেখানে অবস্থানরত শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের খাদ্য, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও বসবাসের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি খাবারের মানও যাচাই করেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, যা শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার করে। তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।…
বাংলা সাহিত্যের আবেগঘন গল্প যখন রূপালি পর্দায় নতুন ভাষা খুঁজে পায়, তখন দর্শকদের আগ্রহ যেন অন্য মাত্রা পায়। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট জগত থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর এবার বড় পর্দায় নিয়ে এসেছেন ভিন্ন স্বাদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। গল্প, অভিনয় আর নির্মাণশৈলীর সমন্বয়ে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার…
ঈদের দিন মেঘাচ্ছন্ন আকাশ, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেও দর্শনার্থীর ঢল নেমেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে। বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জলহস্তি, গন্ডার দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য। ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায় এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। শনিবার বেলা বাড়ার সঙ্গে…
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো। বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।
আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী নাজির বাড়ি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন তিনি। তিনি বলেন, আজকে আমার মনে হয়, আমাদের সবার জন্য ঈদের আনন্দ তো আছেই, এর পাশাপাশি দেশের পরিবর্তিত পরিবেশে ও গণতান্ত্রিক আবহে এবারের আনন্দটা কিছুটা ভিন্ন। তিনি আরও বলেন, আমরা সবাই আজ আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল। মনে হয়, নির্বাচনের পর তার অনেকাংশেই ফিরে পেয়েছি। আর তাই এই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি এক অনুভূতি।
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এই ঈদ অত্যন্ত আনন্দের। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে হেঁটে যাব।’ তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াবিহীন ঈদকে বিষাদময় হিসেবেও অভিহিত করেন মির্জা ফখরুল। এদিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে…
দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলের দেজিয়ন শহরের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের মতে, নিহতদের পাশাপাশি ২৫ জন গুরুতর আহত এবং ৩৪ জনের অবস্থা তুলনামূলকভাবে কম গুরুতর। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আগুন লাগার পর ভবনটি ধসে পড়ার ঝুঁকি থাকায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এছাড়া কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণে…
