Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
- গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রিজভী
- প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার
- ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
- অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
- আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
- নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের
Author: স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক নিহত হন। দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো…
হযরত শাহজালাল (র.)-এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রঙ্গণে প্রবেশ করে ১০টা ৫০ মিনিটে বেরিয়ে যান। এরপর তিনি সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক…
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল খনন কর্মসূচি ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬…
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে আয়োজিত ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। অহিংসা, সাম্য, মৈত্রী, করুণা ও সহমর্মিতার ভিত্তিতে সহাবস্থানের যে জীবনদর্শন তিনি দিয়েছেন, তা অনুসরণ করলে বিশ্ব থেকে সংঘাত ও অশান্তি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।…
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে। শুক্রবার (১ মে) কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে। দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের…
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতকাজ শেষ হওয়ার পর এখন আবার বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়েছে। জানা যায়, ২০০৬ সালে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মে) ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে তথ্যটি জানানো হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। জানা গেছে, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। এর আগে, ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে মানবদেহের আরও কিছু খণ্ডিত অংশ পাওয়া যায়। গত…
আপনি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তবে সেই রিটার্ন সঠিক হয়েছে কি না, তা যাচাই করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিরীক্ষা কার্যক্রম চালায়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দফায় এখন পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো বাছাই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো—আপনার রিটার্নটি নিরীক্ষার আওতায় পড়েছে কি না, তা কীভাবে জানবেন? বিষয়টি এখন খুবই সহজ। এনবিআরের ওয়েবসাইটে নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এক্সেল শিটে থাকা ওই তালিকা থেকে আপনি আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহার করে সহজেই খুঁজে দেখতে পারবেন, আপনি নির্বাচিত…
দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক বিভাগ ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল। আজকে শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত ও আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। আজকের এই দিন সেই রক্তে লাল হয়ে থাকা মে দিবস। মির্জা ফখরুল বলেন, এই…
সামাজিক যোগাযোগমাধ্যম যেন এখন তার নিজের গল্প বলার মঞ্চ—যেখানে গ্ল্যামারের ঝলক ছাপিয়ে বারবার সামনে আসে এক মায়ের নরম, ভালোবাসায় ভরা পৃথিবী। পরীমণি-র প্রতিটি পোস্টেই তাই থাকে আবেগের ছোঁয়া, আর সম্প্রতি শেয়ার করা কিছু ছবিতে সেই অনুভূতি যেন আরও গভীর হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন এই চিত্রনায়িকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। ছবিগুলোতে দেখা যায়, দুজনেই রঙিন সাজে ধরা দিয়েছেন। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, চুলে গোঁজা সাদা ও বেগুনি ফুল—একেবারে স্নিগ্ধ, মায়াবী রূপে। আর ছোট্ট পূণ্য পরেছে খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি। প্রতিটি ফ্রেমে ধরা পড়ে মা-ছেলের নির্মল হাসি…
