Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭
- ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
- রেকর্ড গড়ল শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্ট
- হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
- জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে—সাম্প্রতিক পৌর নির্বাচনে যার সুস্পষ্ট প্রতিফলন দেখা গেছে। এবারের নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন। রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। বিজয়ীরা হলেন—সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ। সাঁ-দেনিতে নাহিদুল ইসলাম বামপন্থি রাজনৈতিক শক্তি লা ফ্রান্স ইনসুমিস-এর সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। অন্যদিকে, স্তা শহরে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়ে দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার স্বীকৃতি পেয়েছেন। ক্রেতেই শহর থেকে সোশ্যালিস্ট…
৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না। সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে ঈদ আয়োজন তারকা আড্ডায় বলেন,‘জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমার কোনো কাজ ছিল না। মানে আমি কাজ করিনি না; আমি কাজ পাইনি। এই সময়টা আমার জন্য খুব স্ট্রেসফুল ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এমনকি ওজনও বেড়ে গিয়েছিল প্রায় ২০ কেজি—আমি ৭৮ কেজি হয়ে গিয়েছিলাম, এখন ৫৮।’ তিনি বলেন, ‘আমার যে ইমেজটা তৈরি হয়েছে, স্পষ্টভাষী, সরাসরি কথা বলি—এটার কারণে আসলে অনেক সময় কাজ পাওয়ায় সমস্যা হয়। আমাকে তখনই নেওয়া হয় যখন একান্ত প্রয়োজন হয়। খুব ভালো লাগা থেকে বা ‘ওকেই নিতে হবে’, এই জায়গা থেকে খুব বেশি সুযোগ আসে না। বরং অনেক জায়গা…
সম্প্রতি সারাদেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। কোথাও সীমিত পরিমাণে সরবরাহ থাকলেও দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমন বাস্তবতায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক দৃশ্য। বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন—যা উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরসের পাশাপাশি কৌতূহলেরও জন্ম দেয়। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবসম্মত উপহার হিসেবে অভিহিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামী ও প্রয়োজনীয়…
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। তিনি বলেন, ঈদের কারণে গত দুইদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।
২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে, যার প্রভাব শত শত থেকে হাজার বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদন “স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট”-এ বলা হয়েছে, ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১১টি বছরই ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ঘটেছে। ২০২৫ সাল রেকর্ড অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর, যেখানে তাপমাত্রা ১৮৫০-১৯০০ সময়ের গড়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “বৈশ্বিক জলবায়ু এখন জরুরি অবস্থায় রয়েছে। পৃথিবীকে তার সীমার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে এবং প্রতিটি প্রধান সূচকই লাল সংকেত দেখাচ্ছে।” তিনি আরও বলেন,…
ইসরায়েলের উত্তর সীমান্তে লেবানন সংলগ্ন এলাকায় চলমান সংঘর্ষের মধ্যে নিজেদের ছোড়া গোলার আঘাতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে বলা হয়, রবিবারের ওই ঘটনার তদন্তে প্রাথমিকভাবে দেখা গেছে—দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের সহায়তা দিতে চালানো আর্টিলারি ফায়ারের সময় এই প্রাণহানি ঘটে। আইডিএফ স্বীকার করেছে, ঘটনাটিতে ‘গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল’ ছিল। পরিকল্পনা থেকে বাস্তবায়ন—উভয় পর্যায়েই একাধিক ভুল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে।
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেবো না। এ ছাড়া যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। মন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস।…
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। বড় ধরনের বিক্রির চাপে বাজারগুলোতে ব্যাপক পতন দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজারের সূচক প্রায় ৬ শতাংশ এবং জাপানের টোকিও বাজার প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। এছাড়া হংকং-এর বাজারে ৩ শতাংশের বেশি পতন হয়েছে। এদিকে সাংহাই, তাইপেই ও ম্যানিলা-এর বাজারে ২ শতাংশের…
এপ্রিলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন। যদিও এখনো পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি, সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালায় পরীক্ষার কাঠামো, নিয়মকানুন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার হলে শিক্ষার্থীদের জন্য ১০টি বাধ্যতামূলক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা ও আচরণবিধিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়। এবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার সময় নির্ধারণ করা হয়েছে ২…
