Author: স্টাফ রিপোর্টার

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির অভিজ্ঞ সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাকের জোলকাদর-কে নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন আলী লারিজানি-এর। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-ও বিষয়টি প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, দেশটির প্রেসিডেন্টের নির্দেশনা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি-র অনুমোদনের পরই জোলকাদরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন তৎকালীন নিরাপত্তা পরিষদের প্রধান আলী…

Read More

২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যেই করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময় থাকলেও, চলতি বছরে তিন দফা সময় বাড়িয়ে চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, এবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে করদাতারা ঘরে বসেই নির্ধারিত পোর্টালে ই-রিটার্ন জমা দিতে পারছেন। সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির দিনেও এই অনলাইন সেবা চালু থাকছে। এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ…

Read More

সরকার ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাসের শিক্ষাগ্রহণ ও সেটির ধারাবাহিক চর্চার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই একটি রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল অতীতে ফিরে দেখা। তবে সেই স্মৃতিকে শুধু আবেগে সীমাবদ্ধ না রেখে তা নথিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য…

Read More

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর জন্য সব সেবা অনলাইনে প্রদান নিশ্চিত করতে গত বছরের ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) চালু করেছে। এই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য নির্ধারিত সহগ অনুযায়ী অনলাইনে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করতে পারছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সম্পূর্ণ অনলাইনে ইউপি জারি করা হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ২৪ হাজার ৯৬৩টি ইউপি অনলাইনে ইস্যু…

Read More

জাতিসংঘের এক বিশেষজ্ঞ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর ‘লাইসেন্স’ বা অনুমতি দিয়ে দিয়েছে। এর ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জীবন এখন এক ‘অবিরাম শারীরিক ও মানসিক যন্ত্রণার’ নাম। ১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ সোমবার (২৩ মার্চ) ‘নির্যাতন ও গণহত্যা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলেছেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে নিজের সর্বশেষ প্রতিবেদনটি পেশ করার সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের নির্যাতন করা ইসরায়েলের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। ইসরায়েলকে প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ আপনাদের বেশিরভাগ দেশের সরকার এবং মন্ত্রীরা এর অনুমতি দিয়েছেন।’ প্রতিবেদনে আলবানিজ বলেন, ‘একসময় যা আড়ালে…

Read More

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর এটি ছিল প্রথম কর্মদিবস এবং সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনায় কোরিয়া, জাপান, চীন ও…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Read More

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। এ সংকোচন ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণার পর, যেখানে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার কথা জানিয়েছেন। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দামও ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশন লো ৮৫.২৮ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ রেখেছিল। এর ফলে যুদ্ধের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি বৃদ্ধি পায়…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে মঙ্গলবার (২৪ মার্চ) একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে বিস্ফোরণের কারণ হতে পারে একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটি। স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছে, কোনো নাশকতার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। শোধনাগারের কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র শার্লট এম. মোজেস নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ আহত বা নিহত হননি। সব কর্মীর হিসাব নেওয়া হয়েছে এবং তারা সুরক্ষিত রয়েছেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Read More

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৭৮ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার। আজ ৩৬তম বসন্তে পা দিয়েছেন সাকিব। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে। তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট। মাঠের…

Read More