Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস
- প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী
- আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া
- বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
- বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
- ইরানের সঙ্গে আবার কথা বলতে চান ট্রাম্প, তবে চাপালেন দুই শর্ত
- মোদিকে ফোন করে ট্রাম্প বললেন- ‘আমরা আপনাকে ভালোবাসি’
- আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান
Author: স্টাফ রিপোর্টার
‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, এসব অপতৎপরতার পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। রাজধানীর হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে যদি আওয়ামী…
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ফের জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাবু টানিয়ে ষষ্ঠ দিনের মতো অবস্থান নেন তারা। এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে। নেতাকর্মীরা জানান, দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধের মতো কর্মসূচি থাকবে না। তবে দাবি আদায় না হলে দুর্গাপূজার পরে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরই মধ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে এবং বাঁধাই করা স্বাক্ষর বই উপজেলার পাশাপাশি পৌরসভাগুলোতে পাঠানো হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ সালাম বলেন, “দুর্গাপূজা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে।…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ১৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসংগঠক (উত্তর) সারজিস আলম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র-জনতাকে খুন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, “বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসাথে চলতে পারে না, পারবেও না।” তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে…
নির্বাচনের মাঠে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। এবং আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার কোস্টগার্ড আছে সবাই নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল,…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যান হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিককে ঘিরে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে এক ভিত্তিমূলক ঘটনা হবে, যা গণতন্ত্রকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নেবে।” অধ্যাপক ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক…
আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ও মিছিল আয়োজনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত কোনো ঘটনায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তা যাচাই…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বৈঠকে বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, “আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিত্তিপ্রস্তরস্বরূপ, যা দেশের গণতন্ত্রকে নতুন যুগে প্রবেশ করাবে।” অলিম্পিক প্রসঙ্গে তিনি জানান, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের…
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘গাজায় যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।’ তিনি জানান, যুদ্ধবিরতির জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। একইসঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমাদের শান্তি আলোচনায় যেতে হবে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে। আমরা বাকি ২০ জনকেই ফেরত চাই। তবে ট্রাম্প কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি যেন হামাসের জন্য পুরস্কার হয়ে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য…
