Author: স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হচ্ছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় ২২টি দলের নাম ছিল। ওইসব…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক বৈঠকে তিনি ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতির জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, “গত বছরের গণবিপ্লব ভারত ভালোভাবে নেয়নি। সেখান থেকেই সমস্যা শুরু। ভারত মনে করেছে, এটি ইসলামপন্থীদের আন্দোলন ছিল—যা পুরোপুরি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা।” তিনি আরও অভিযোগ করেন, “ভারতীয় মিডিয়া থেকে একের পর এক ভুয়া খবর ছড়ানো হয়েছে। এসবের কারণে শুধু জনমত বিভ্রান্ত হয়নি, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কেও…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। আজ চমক লিখছেন ক্রিকেট ম্যাচ নিয়ে। রাতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চমকের প্রত্যাশা, আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ। নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব। ’এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই এমন ভবিষদ্বাণী করলেন অভিনেত্রী। এদিকে, চমকের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ। ’ কারো মন্তব্য, ‘বাঁচা মরার লড়াইয়ে…

Read More

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবকু পেজে পোস্ট করে এই কথা বলেন তিনি। ফখরুল তার পোস্টে লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’ হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।’ দলের দেয়া কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছেন মির্জা ফখরুল। এগুলো হলো: সংবিধান সংস্কার – ন্যায়বিচার…

Read More

উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় একদিনে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় প্রাণ হারান অন্তত ১২ জন। নিহতদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে। শরণার্থীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্টেডিয়ামেই রক্তাক্ত হামলার ঘটনা ঘটে। গাজা সিটি থেকে পালানো নাজওয়া নামের এক নারী বলেন, “হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি। আমাদের কিছুই বাকি নেই। আতঙ্কে আছি।” জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং…

Read More

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারল না জাকের আলীর নেতৃত্বাধীন দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম দ্রুত ফিরলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৪১ রানের ব্যবধানে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও অধিনায়ক জাকের আলী ফেরায় দল পড়ে বড় চাপে। ষষ্ঠ ওভারে কুলদীপ যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে ইমন (২১ বলে ১৯) ক্যাচ দেন অভিষেক শর্মার হাতে। তাওহীদ হৃদয়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে গেজেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে আপাতত স্থগিত করেছে ইসি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে দেখা যায়, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ১১৫টি প্রতীক হলো- আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি,…

Read More

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন। তিনি আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও…

Read More