Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, বিমানবন্দরের পাশে উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের ছয়তলা ভবনের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা…
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আরও জানানো হয়েছে, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয়…
ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার অভিযোগ তুলে ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে এসব হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে জর্ডানে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান বলেছে, এর মধ্যে ১৮টি ধ্বংস করা হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি শনাক্ত করে ধ্বংস করেছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ছয় মাসে গড়ানোর মধ্যে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়ল। এর মধ্যেই দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাল। মূলত ইরান এখনো হরমুজ প্রণালি…
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেছেন, দুই দেশের মানুষের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে মৈত্রী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রেলমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে দুই দেশের রেল যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মৈত্রী ট্রেন পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা…
সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফির মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ বিভাগে টানা দুইবারের বিজয়ী লামিনে ইয়ামাল এবারও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। বার্সেলোনার এই তরুণ তারকার সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি। অনূর্ধ্ব–২১ বছর বয়সী ফুটবলারদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় কোপা ট্রফি। পুরুষ বিভাগে ইয়ামালের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইউরোপের বিভিন্ন ক্লাবের আরও ৯ তরুণ তুর্কি। পুরুষ বিভাগ: আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া), ওয়ারেন জাইর–এমেরি (পিএসজি/ফ্রান্স)। নারী বিভাগেও রয়েছে গতবারের বিজয়ী। বার্সেলোনার ভিকি লোপেজ…
ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার তাকে নেটিজেনদের কঠোর কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের মানসিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, ভালোবাসার সম্পর্কে বারবার আঘাত পেয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই। তারপর ভেবেছি, কেন শেষ করব? শুধুমাত্র একটা ভুল পছন্দের কারণে?‘ এদিকে ২০০৩ সালে খুব কম বয়সে পরিচালক…
ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও ইরিটেটিং (অস্বস্তিকর) বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত সেখানে বসে তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।’ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান…
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর। আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ৬ষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি এখন যে পর্যায়ে উপনীত হয়েছে, এর নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। কিন্তু ত্যাগ, পরিশ্রম ও আন্দোলন-সংগ্রামের বাকিটা অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। এই ক্যাম্পাসেই প্রেসিডেন্ট…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত, তাদের বিষয়ে আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা হবে। ‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে…
