Author: স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদিত তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১…

Read More

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আসেনি।

Read More

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিকর্মী এবং ৫ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। শামা ওবায়েদ বলেন, নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিস্তারিত বিষয় চূড়ান্ত করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।’ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে একথা জানান। জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যের প্রশ্ন ছিলো, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সোলার বিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয় সবগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে আমরা সৌর বিদ্যুতের আওতায় নিয়ে যাব।’ তাজউদ্দীন খানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ কেন্দ্র…

Read More

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সচরাচর শিরোনামে আসেন সহশিল্পীদের কটু কথা বলে কিংবা নতুন কোনো বিতর্কের জন্ম দিয়ে। তবে এবার তার সম্পূর্ণ বিপরীত এক রূপ দেখল অনুরাগীরা। তামিলনাড়ুর রাজনৈতিক উত্তাপের মাঝে দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীদের সম্মান ও অধিকার রক্ষায় কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র নেতা উদয়নিধি স্ট্যালিনের এক রাজনৈতিক সভায় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সভা থেকে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কুৎসিত ও আপত্তিকর স্লোগান তোলা হয়। একজন প্রথম সারির শিল্পীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ আচরণ নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় তোলে। এ…

Read More

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা পুলিশের সার্বিক সহায়তা চেয়েছি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ আইনানুগ ও সঠিক নির্দেশনা দেওয়া হবে। আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন না হলে সভ্যতা সম্পূর্ণ হয় না। নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠন।…

Read More

ডিজিটাল প্রযুক্তির আওতায় অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে জাল জন্মসনদ তৈরি করে বাল্যবিবাহ, অননুমোদিত বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত প্রতারণার কোনো সুযোগ থাকবে না জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ডাটাবেজের সাথে সরাসরি আন্তঃসংযোগ থাকায় এক ক্লিকেই ব্যক্তি সংক্রান্ত সব তথ্য যাচাই করা সম্ভব হবে। ফলে, ভুয়া কাগজপত্র বা জাল জন্মসনদ বানিয়ে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে কিংবা প্রথম স্ত্রীর অজান্তে গোপন বহুবিবাহ পুরোপুরি রোধ করা সম্ভব হবে।’ আজ দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আইন ও বিচার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে পেলেই সরকারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে যে সমস্ত মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেখানে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিপুল অংকের ঋণের টাকায় গৃহীত এসব প্রকল্পে বার বার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি…

Read More

বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের নিজ বাসভবনের গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউতে অবস্থিত মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনাটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টির সাথে প্রবল বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে…

Read More