Author: স্টাফ রিপোর্টার

আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের…

Read More

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসা জনতার একটি অংশ হঠাৎ করে প্রথম আলোর কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এতে ভবন ও ভেতরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুরের ঘটনা চলছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Read More

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম ইমদাদুল হক মিলন (৪৫)। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান সময় পত্রিকার সাংবাদিক এবং শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। আহত ব্যক্তির নাম দেবাশীষ বিশ্বাস (৩০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত ইমদাদুল হক মিলনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এ সময় দেবাশীষ বিশ্বাসও গুলিবিদ্ধ হন। গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন প্রেক্ষাপটের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন।

Read More

দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই খবর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে। ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত আসছে…

Read More

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জয়িতা নতুন রূপ নিয়ে শুরু হচ্ছে এবং এক সময় এর পোশাক, হস্তশিল্প ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছাবে। তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকার ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন ভবনে বৃহস্পতিবার উদ্বোধন হওয়া মেলায় তিনি বলেন, নারী উদ্যোক্তারা এগিয়ে এলে পরিবার থেকে সমাজ পর্যন্ত ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি নারীদের প্রশিক্ষণ, বাজার সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা আরও বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তব উদ্যোগ…

Read More

ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস ছিল। আমি উনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। জাতির একটা অত্যন্ত সন্ধিক্ষণে উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান আছে, সেটার যে প্রত্যাশা, সেটা পূরণ করার…

Read More

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর সদস্যরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে দুই নৌকা এবং ৯ জেলেকে ধরে নিয়ে গেছে। জানা গেছে, আক্রান্ত ট্রলার দুটি শাহপরীর দ্বীপের ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, সকাল ৮টার দিকে চারটি মাছ ধরার নৌকা ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু বাকি দুটি নৌকা এবং ৯ জন জেলেকে তারা ধরে নেয়। আব্দুল গফুর বলেন, এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক…

Read More

বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সে ম্যাচে জয়ের নায়কও ছিলেন তিনি। তবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এবার ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করলেও দলীয় সাফল্য ধরা দেয়নি—হোবার্ট হারিকেন্সকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। ম্যাচের শুরুতেই রিশাদ দেখান নিজের স্পিনের ধার। উদ্বোধনী জুটিতে গড়া ৪৬ রানের জুটি ভেঙে তিনি ফেরান থমাস রজার্সকে। নিজের পরের ওভারেই শিকার করেন জো ক্লার্ককে। মাত্র দুই ওভারেই দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে স্টার্সের ইনিংসে চাপ তৈরি করেন এই বাংলাদেশি স্পিনার। তবে তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন রিশাদ। ওই ওভার থেকে আসে ১৯ রান। ফলে তিন ওভারে ৩৩ রান দিয়ে…

Read More

গ্লোবাল গ্ল্যামার আর তারকাখ্যাতির মেলবন্ধনে যে দম্পতি বারবার আলোচনার শিরোনামে উঠে আসে, তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় এই ‘পাওয়ার কাপল’-এর প্রেমকাহিনি নিয়ে ভক্তদের কৌতূহল কখনোই কমেনি। বিশেষ করে প্রশ্ন ছিল একটাই—কীভাবে সুদূর আমেরিকার এক পপ তারকার সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ালেন বলিউডের ‘দেশি গার্ল’? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন প্রিয়াঙ্কা নিজেই, তাও হাসি-ঠাট্টা আর মজার গল্পের ছলে। সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। শো-এর একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। সেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের স্মৃতি…

Read More