Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
- ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের
- ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর
- বীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ‘কৃষক কার্ড’ কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শরীফ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে বলছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রেক্ষিতে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বার্তায় আরও জানানো হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং অভ্যন্তরীণ…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফেরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো। আমি এই সন্ত্রাসের তীব্র…
কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের ঘটনায় কঠোর নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে শান্তির পথকে উপেক্ষা করতে চায়—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান…
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল নিয়ে, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে এসে অবস্থান নিচ্ছেন। তাদের হাতে বিভিন্ন পতাকা, মুখে উত্তাল স্লোগান। “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”— এমন নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছাত্র-জনতাকে শাহবাগে জড়ো হতে দেখা যায়। শনিরআখড়া থেকে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা একজন…
হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কারণে শুক্রবার প্রকাশিত হয়নি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একই সঙ্গে দুই গণমাধ্যমের অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে আকস্মিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন তারা। এই পরিস্থিতিতে শুক্রবার ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে অনলাইন প্ল্যাটফর্মও আপাতত স্থবির হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই শোক জানান। ওই পোস্টে তারেক রহমান বলেন,, ‘আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করে তাঁকে বেহেশত নসিব করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।’ তারেক রহমান বলেন, ‘হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক…
সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্থা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে গেলে কয়েকজন তার ওপর চড়াও হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নূরুল কবীরের দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপদে সরিয়ে নেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহবাগ থেকে একটি বিক্ষুব্ধ মিছিল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়।…
ডিসেম্বরের দুই সপ্তাহ পার হওয়ার পর, শেষ সপ্তাহ থেকে গ্রাহকের ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কাটা শুরু হবে। গ্রাহকের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই বিষয়টি জানানো হবে। হঠাৎ বার্তা পেয়ে অনেক গ্রাহক বিভ্রান্তি ও দুশ্চিন্তায় পড়ছেন, কারণ তারা বুঝতে পারছেন না কেন টাকা কেটে নেওয়া হলো। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংকের গ্রাহকদের মুঠোফোনে আবগারি শুল্ক কেটে নেওয়ার খুদে বার্তা আসে। তবে মনে রাখবেন, আপনার ব্যাংক হিসাব যদি ২০২৫ সালে একবারে তিন লাখ টাকার বেশি হয়, তখনই আবগারি শুল্ক কাটা হবে। নতুন নিয়মে শুল্ক হিসাবের স্থিতির ওপর নির্ভর করে বসানো হয়। এর আগে, ব্যাংক হিসাবের এক লাখ টাকার বেশি হলে শুল্ক…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ ভবনটিতে হামলা চালায়। ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ জানান, বিক্ষুব্ধ জনতা ছায়ানট ভবনে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। পাশ দিয়ে চলন্ত একটি মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।…
