Author: স্টাফ রিপোর্টার

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা। এর আওতায় গ্রাহকরা একসঙ্গে উপভোগ করতে পারবেন ভয়েস কল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান। বিটিসিএলের এ নতুন উদ্যোগে প্রথম ধাপেই আসছে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) ভিত্তিক মোবাইল সিম। পাশাপাশি চালু হচ্ছে ‘বিটিসিএল আলাপ’ নামের একটি আইপি ফোন অ্যাপ। এর মাধ্যমে গ্রাহকরা শর্তসাপেক্ষে পাবেন আনলিমিটেড ভয়েস কল সুবিধা।…

Read More

দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একদিনেই আরও ৯১ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বিমান হামলা চালায়। ফিলিস্তিনে প্রতিদিন গড়ে প্রায় ১০০ মানুষ নিহত হলেও, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন—সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না। বরং তিনি আরও বর্বরতা চালানোর হুমকিও দেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন…

Read More

পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার জেরে খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার খবর পাওয়া যায়। অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতোমধ্যে ৭ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন মোতায়েন রয়েছে। সহিংসতায় অন্তত ২৫ জন আহত…

Read More

তামিলনাড়ুর করুরে দক্ষিণী তারকা ও রাজনীতিক থালাপাতি বিজয়ের দল টিভিকে-এর মহাসমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০০ জন। পুলিশ জানিয়েছে, এর মধ্যে ৫০০ জন ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি, আরও প্রায় ৪০০ জনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিজয় দেরিতে মঞ্চে আসার পর ভিড় সামনের দিকে ধাবিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বহু মানুষ মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোক প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে দল…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন : প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত গণ-অভ্যুত্থান-পরবর্তী যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পেরেছে, সেগুলোর অবস্থান ভালো। অন্যদিকে যারা তর্ক-বিতর্ক ও বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করেছে, সেসব দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১৪ মাস পরও আমরা তর্ক-বিতর্ক করছি। অথচ আমাদের পাশের নেপালেই উদাহরণ আছে নির্বাচনের তারিখ ঘোষণা করার। আজ ১৪ মাসে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ঢাকা-৬ আসনের সর্বস্তরের ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রফিকুল ইসলাম খান বলেন, দুর্নীতিতে টানা ৫ বছর চ্যাম্পিয়ন হওয়া দল এবার ক্ষমতায় যাওয়ার আগেই পাথর-বালু লুটে চ্যাম্পিয়ন। তারা ৫ আগস্ট পরবর্তীতে দেশের মালিক বনে গেছে। সারাদেশে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কারা করছে জনগণ সেটি দেখছে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের জনগণ ভোটের মাধ্যমে বয়কট করবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে…

Read More

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ বিষয়ে গণমাধ্যমের সাথে সরাসরি কথা বলেন সোহেল তাজ। কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়গুলো আগামীকাল (রোববার) জানা যাবে। সোহেল তাজ আরো বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।’ প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে…

Read More

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া নিয়ে নির্বাচন কমিশন চাপে থাকার কারণে ব্যাখ্যা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে, তারা শাপলা প্রতীক দেবে না। এতে নির্বাচনের আগেই কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত এক দিনে জেলার ৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে তারা শাপলা প্রতীক দেবে না। নিশ্চয়ই তারা কোনো চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন…

Read More

আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, নির্বাচন নিয়ে আমাদের কোনো রকমের সংশয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উই আর কনভিন্সড যে, ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল। নির্বাচনের ব্যাপারে গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন, এই ব্যাপারে, আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ সময়…

Read More