Author: স্টাফ রিপোর্টার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে তীব্র সংকট তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেলের গড় দাম প্রতি গ্যালনে ৬ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। ফুয়েল ট্র্যাককারী প্রতিষ্ঠান ‘গ্যাসবাডি’ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে ডিজেল অত্যন্ত জরুরি একটি জ্বালানি। পণ্যবাহী ট্রাক, ট্রেন, জাহাজ, ভারী যন্ত্রপাতি এবং কৃষিকাজের আধুনিক সরঞ্জাম পরিচালনায় ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। জ্বালানির নতুন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মার্কিন বাজারজুড়ে মূল্যস্ফীতির চাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জ্বালানি বিশ্লেষক প্যাট দে হান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ডিজেলর…

Read More

প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মাসে নির্দিষ্ট হারে ভ্যাট দিতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকায় ২ হাজার টাকা হারে ভ্যাট নেওয়া হতে পারে। ভ্যাট পরিশোধের প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনাও করছে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান ও…

Read More

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন…

Read More

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলার সনটেক এলাকা থেকে রাব্বী নামের ২৬ বছর বয়সি এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুপারশপ ‘স্বপ্ন’র সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে আমরা এখানে আসি। মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন উপস্থিত হয়েছে। নিহত রাব্বির ভাগ্নি সুবর্ণা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে খবর দেয়। আমরা এসে মামার মরদেহ দেখতে পাই। পারিবারিক সূত্রে জানা যায়, শনিরআখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী।…

Read More

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দুটি স্থানীয় স্কুল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০০টি বাড়ি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপি জানিয়েছে, উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি কাছের একটি বসতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা…

Read More

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপ সংস্করণে চলা স্মার্টফোনে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটির সাপোর্ট। ফলে যেসব ফোনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার সুযোগ নেই, সেসব ডিভাইসের ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে নতুন ফোনের কথা ভাবতে হতে পারে। কোন ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ? হোয়াটসঅ্যাপের পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে সাপোর্ট বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপ-চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাপোর্ট শেষ হয়েছে। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো বা তার পরের সংস্করণ। অর্থাৎ আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ৫.০ বা…

Read More

বৃষ্টির কারণে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে সর্বোচ্চ ১৪০ টাকায় উঠেছে। অন্যদিকে, এক মাসের বেশি সময় ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। সবজি ও আমিষ—দুই খাতেই বাড়তি খরচের চাপে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে ডিম ও মুরগির দাম এক মাসের বেশি সময় ধরে কমেনি। এর আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ফার্মের মুরগির ডিমের ডজন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো। আগস্টের…

Read More

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে। খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব যেমন উন্নত, তেমনি দামের দিক থেকেও সাশ্রয়ী। বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করছে ওয়ালটন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী। পরিদর্শনকালে তিনি ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উৎপাদন কার্যক্রম, সোলার পাওয়ার প্ল্যান্ট ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও…

Read More

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী সাজে উপস্থিত ছিলেন রানি। সবুজ রঙের লাল পাড় শাড়ির সঙ্গে মাথায় গাজরা আর গলায় মঙ্গলসূত্রে তিনি সবার নজর কাড়েন। পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দিয়ে পুরো বক্তব্যই মারাঠি ভাষায় দেন এই অভিনেত্রী। বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান এবং ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন রানি মুখার্জি। তিনি বলেন, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্রের নানা গুরুত্বপূর্ণ…

Read More

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, জনমিতিক লভ্যাংশের সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। উন্নয়ন শুধু অর্থের পরিবর্তন নয়; মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো.…

Read More