Author: স্টাফ রিপোর্টার

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে ভয়াবহ সাইবার হামলা চালিয়ে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে বড় সাইবার আর্থিক চুরির ঘটনা এটি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা জানিয়েছেন, চুরি হওয়া অর্থ ছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া একটি দ্বিপাক্ষিক ঋণের কিস্তি পরিশোধের টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার অপরাধীরা অর্থ মন্ত্রণালয়ের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অনুপ্রবেশ করে অর্থ সরিয়ে নেয়। ঋণে জর্জরিত দেশটির ইতিহাসে হ্যাকারদের মাধ্যমে সরকারি তহবিল থেকে একবারে এত বড় অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনা এই প্রথম। এ ঘটনার পর…

Read More

প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোটদান। এই বিপুল পরিমাণ ভোটদান দেখে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনের সাংবাদিক বৈঠকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি-র বাংলায় জয় নিশ্চিত বলে দাবি করলেন অমিত শাহ। তাঁর কথায়, সারারাত হিসাব কষে যে ফল তিনি দেখেছেন, তাতে বাংলা এ বার গেরুয়া রঙে রঙিন হতে চলেছেন। শুধু তাই নয়, জেতার পরে বিজেপির সরকার কী কী করতে চলেছেন সেই প্রতিশ্রুতি আরও একবার মনে করিয়ে দিলেন শাহ। প্রথম দফার ভোট শেষে পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। এ দিন নিউটাউনের হোটেল থেকে সাংবাদিক বৈঠকে শাহী বার্তায় বিজেপির জয়ের আত্মবিশ্বাসেরই প্রতিফলন মিলল।…

Read More

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টায় দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসা বার্তাগুলোতে ছিল ‘জাতীয় ঐক্যের’ স্পষ্ট সুর। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন শান্তি আলোচনায় অংশগ্রহণের প্রশ্নে রাষ্ট্রের সব অংশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লিখেছেন— “ইরানে কোনো কট্টরপন্থি বা মধ্যপন্থি নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব।” আরও এক পোস্টে তিনি বলেন, “এক স্রষ্টা, এক জাতি, এক…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করায় শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে। এদিকে, ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তেলের দামের ঊর্ধ্বগতি থামেনি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম…

Read More

ছাত্রদলকে সতর্কবার্তা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে খুবই পরিকল্পিতভাবে ক্যাম্পাসমূহ অস্থিতিশীল করছে ছাত্রদল। আজ শাহবাগ থানায় নিজেরাই নাটক সাজিয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করলো। এটা খুবই খারাপ উদাহরণ হলো। এই কাজগুলো ইতিপূর্বে ছাত্রলীগ করতো। তাহলে কি ছাত্রলীগের পলিসি নিয়েই ছাত্রদল সামনে অগ্রসর হচ্ছে। এ ভুল রাজনীতির কারণে ছাত্রদলের আসন্ন পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে করি না।’

Read More

ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে দেখতে গেলে ভিপি সাদিক কায়েমের সঙ্গে এ আক্ষেপ করেন তিনি। এর আগে, রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। ঘটনার পর এ বি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান…

Read More

লীগের সেই কুৎসিত রাজনৈতিক বয়ান আবারও ফিরে এসেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী। ডাকসু নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সহিংসতার তীব্র সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, রাজনৈতিক অঙ্গনে একসময় লীগের ব্যবহৃত সেই পুরোনো ও কুৎসিত বয়ান আবারও ফিরে আসছে। তিনি মনে করেন, এই ধরনের ন্যারেটিভ তৈরির মাধ্যমে ছাত্ররাজনীতিকে নতুন করে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সহিংসতার এই ঘটনাকে…

Read More

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের এ কথা বলেন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে—আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমাদের যে সহযোদ্ধা চারজন ভাই রয়েছে যারা আহত হয়েছে তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সে ধরনের পরিস্থিতি তৈরি না করে। তিনি আরও বলেন, স্ট্যাটাস দিয়ে তারা শাহবাগ থানায় পাঁচজন এসেছে। আপনাদের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়েই আসতেন। কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারা আমাদের সাথে…

Read More

সরকার ও ছাত্রদলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘অব্যাহত জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, তীব্র লোডশেডিংসহ সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও কূটনৈতিক দুর্বলতায় জনজীবন যখন চরম বিপর্যস্ত, ঠিক তখনই ছাত্রদলের লাঠিয়াল বাহিনীর হাতে রামদা, চাপাতি তুলে দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এ বেপরোয়া সন্ত্রাসীরা কখনো কুপিয়ে গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলছে, কখনো শিক্ষার্থীদের ধরে নিয়ে পেটাচ্ছে, কখনো ভুয়া স্ক্রিনশট বানিয়ে হত্যাচেষ্টা করছে। এমনকি সাংবাদিকরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। একদিকে ক্যাম্পাসে সন্ত্রাস, চাপাতি, রামদা ও কর্তৃত্ববাদী রাজনীতি ফিরিয়ে…

Read More