Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এ উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগকে নতুন মাত্রা দেবে।’ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দপ্তরে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তোবগে এ প্রস্তাব দেন। তিনি জানান, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’কে কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে…
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে প্রকৃত নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে বহু মরদেহ চাপা থাকলেও লোকবল ও সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার আরও ৫ জন নিহত ও ৩৩ জন আহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। কেবল বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে…
বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে কি না, তা পূজার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বলেন, পূজাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। তিনি বলেন, ‘ধানের শীষে মানুষ ভোট দেবে, এই ভেবেই অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি আপাতত চুপ করে আছে। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব।’ তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়, এমন কাজ করা উচিত…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই প্রতিনিধিদলের সংখ্যা নিয়ে যে বিবৃতি দিয়েছে, তাকে ভুল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, প্রকৃত সংখ্যা হলো ৬২ জন, যা গত বছর একই অধিবেশনে অংশ নেওয়া প্রতিনিধিদলের (৫৭ জন) তুলনায় সামান্য বেশি। শফিকুল আলম জানান, নাগরিক সমাজ সংস্থা টিআইবি স্বচ্ছতার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই এটি খুবই হতাশাজনক যে যাচাই করা তথ্যের বদলে যাচাই করা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন পোস্টের ওপর…
আগামী জাতীয় নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আশা প্রকাশ করে বলেন, যারা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই ভবিষ্যতেও দেশের নেতৃত্ব নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বলেন, ছাত্র-যুবদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ‘ভোট বিপ্লবের’ মাধ্যমে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং একটি সুখী ও…
পাঁচ দিন ধরে ‘নিখোঁজ’ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে আসছেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। জোনায়েদ সাকী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে এখন বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য। এ তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরাই আবারও সুবিধা নেবে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা দেশে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরে সবার ওপরই নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।
অর্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, নদী বিপর্যয়ের তিনটি বড় কারণ রয়েছে। একটি হলো ভারত, বাকি দুটি আমাদের নিজেদের। উন্নয়ন প্রকল্পের নামে নদী ধ্বংস এবং ক্ষমতাবান গোষ্ঠীর দখলদারি। অথচ এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ নেই। দেশের ভেতরে নদী দখল ও দূষণে জাতীয় ঐক্য থাকলেও উদ্ধারে ঐক্য নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নোঙর ট্রাস্টের আয়োজনে ‘আন্তসীমা নদী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, প্রায়ই প্রশ্ন ওঠে যৌথ নদী কমিশন কেন কাজ করে না? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় সব সময় আমাদের দিক থেকে ঘাটতি দেখা যায়। সরকারগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর…
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এসব সংস্কার বাংলাদেশে ব্যাপক বিদেশি বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টার ওপর একটি উচ্চপর্যায়ের সংলাপে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। নৈশভোজে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী তিন দলের ছয় রাজনৈতিক, বাংলাদেশের কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তারা অংশ নেন। সংলাপে শ্রম আইন, শ্রমিকের অধিকার এবং চলমান সংস্কার নিয়ে বিশেষ আলোচনা হয়। আলোচনায় আইএলও মহাপরিচালক এবং বিভিন্ন জাতিসংঘ সংস্থার জ্যেষ্ঠ…
