Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে পঞ্চম বারের মতো সরকার গঠন করল দলটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার। শপথ পাঠ করা ২৫ জন হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন…
‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়’—এই অমর পঙ্ক্তির স্রষ্টা জীবনানন্দ দাশ-এর আজ ১২৭তম জন্মবার্ষিকী। বাংলার প্রকৃতি, নিঃসঙ্গতা আর সময়চেতনার অনন্য রূপ তিনি কবিতায় এমনভাবে ধারণ করেছেন, যা তাকে দিয়েছে “রূপসী বাংলার কবি”র স্বীকৃতি। বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের এই দিন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কবি কুসুম কুমারী দাশ ও বাবার নাম সত্যানন্দ দাশ। তিনি ১৯৫৪ সালের ২২ অক্টোবর ৫৫ বছর বয়সে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যান। জীবনানন্দ দাশের পড়াশোনা ম্যাট্রিক ও আইএ বরিশালে। অনার্সসহ বিএ ও এমএ কলকাতায়। ১৯২২ সালে কলকাতা সিটি কলেজে অধ্যাপনা দিয়ে চাকরি জীবন শুরু। বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজে শিক্ষকতা করেন।…
দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বড় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধনসহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়। অর্থাৎ মোট আসনের ৫০ দশমিক ৩৩ শতাংশ আসনে জয়ী হলেই সরকার গঠন করতে পারে একটি দল। সেই হিসাবে ৬৯ দশমিক ৬৬ শতাংশ আসনে বিশাল জয় নিয়েই এবার সরকার গঠন করতে যাচ্ছে…
সুদানের মধ্যাঞ্চলীয় করদোফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পর্যবেক্ষণকারী সংগঠন ইমারজেন্সি লয়ার্স সোমবার এক বিবৃতিতে জানায়, উত্তর করদোফান রাজ্যের সোদারি শহরের আল-সাফিয়া বাজারে ড্রোন হামলা চালানো হয়। রোববারের (১৫ ফেব্রুয়ারি) এই হামলার সময় বাজারে অনেক মানুষ উপস্থিত ছিলেন। যার ফলে ‘মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করেছে’ বলে সংগঠনটি উল্লেখ করে। তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটি জানায়, ‘হামলার সময় বাজারে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় বারবার…
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তীকালীন শাসনের পর আজ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থান–পরবর্তী প্রেক্ষাপটে গঠিত প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করবে, যার মাধ্যমে প্রায় ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটবে। বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই অনুষ্ঠানে শপথ নেবেন তাঁর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরাও। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ ভবনের শপথ কক্ষে তিন ধাপে ১০০ জন…
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠান সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী…
চীনের পূর্বাঞ্চলে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত এবং দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার গভীর রাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চীনের গ্রামীণ সম্প্রদায়গুলো চন্দ্র নববর্ষসহ বিভিন্ন উৎসব উদযাপনে প্রচুর আতশবাজি ও আলো ব্যবহার করে। তারা দীর্ঘ ‘ক্ষেপণাস্ত্র’-জাতীয় আতশবাজি ফাটিয়ে ও ঝলমলে আলো জ্বালিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করে, যা তাদের সংস্কৃতির একটি অংশ। যা মঙ্গলবার পালিত হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (০৬৩০ জিএমটি) জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে এক বা একাধিক গ্রামবাসীর দ্বারা আতশবাজির ‘ অসঙ্গত ব্যবহারের’ কারণে নিকটস্থ একটি দোকানে বিস্ফোরণ ঘটেছে। ডংহাই…
টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান। দ্রুততম ও প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে অনন্য কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাত–এর বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আরফানকে আউট করে ঐতিহাসিক উইকেটটি তুলে নেন রশিদ। ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হলে পূর্ণ হয় ৭০০ উইকেটের রেকর্ড। এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নেন আফগান অধিনায়ক। সেই ম্যাচে আরও ৩.২ ওভার বল করেও নতুন উইকেটের দেখা পাননি তিনি। আরফানকে আউট করার আগে ২০ বলে ১৭ রান দেন রশিদ। রিভার্স…
নাচের ছন্দে পর্দা কাঁপানো পারফরম্যান্স—বলিউডে এমন অভিনেত্রী খুব কমই আছেন, যাদের উপস্থিতিতেই গান আলাদা মাত্রা পায়। সেই তালিকার সামনেই এখন জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমা থেকে উঠে আসা জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’ ছবির ‘গফুর’ গানে তার প্রাণবন্ত নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগেও আজ কি রাত কিংবা (কাবালা)-র মতো গানে তামান্নার নৃত্যভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে। এসব গানের সাফল্যের কারণেই অনেকেই তাকে এখন বলিউডের ‘আইটেম গানের অঘোষিত রানি’ হিসেবে মানছেন। তবে তামান্না কেবল নাচের মধ্যেই সীমাবদ্ধ নন। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডের লাস্ট স্টোরিজ–২ ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। বিশেষ করে ওই ছবিতে সাহসী চরিত্রে…
