Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল : প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- অ্যাসিস্টে ইউরোপের সেরা ইয়ামাল, পেছনে কেইন
- বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ
- শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
পূর্ব মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উঠছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে পারে। সোমবার (২৬ অক্টোরব) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক। এতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি গত মধ্য রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ২৬ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর…
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের ভোটের ব্যালট গণনা শেষ হয়েছে। এতে দেখা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ও ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দ্য সিলভা খুবই অল্প ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনানো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গেছেন। সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এরমধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আলজাজিরা আরও জানায়, খুব বেশি ব্যবধান না হওয়ায় দুই প্রেসিডেন্ট…
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। তবে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হচ্ছে আরও কয়েক দিন পর। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর নির্ধারিত ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছুটির মেয়াদ…
অনলাইনে ই-টিন সার্টিফিকেট চেক বা যাচাই করার জন্য সরাসরি কোনো পাবলিক ভেরিফিকেশন টুল এনবিআরের কাছে নেই। তবে জাতীয় রাজস্ব বোর্ডের অফিশিয়াল ই-টিন পোর্টাল অথবা ই-রিটার্ন পোর্টালে লগইন করে সহজেই ই-টিন সার্টিফিকেটের বর্তমান অবস্থা বা তথ্য চেক করা যায়। মূলত দুটি পদ্ধতিতে এটি চেক করা যায়— ১. ই-টিন পোর্টালের মাধ্যমে চেক (ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকলে) ই-টিন অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড জানা থাকলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে— প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের অফিশিয়াল ই-টিন সাইটে প্রবেশ করতে হবে। ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর ড্যাশবোর্ডে নাম, টিন নম্বর, কর অঞ্চল এবং সার্কেলের তথ্য দেখা যাবে। সেখানে…
শ্রীলঙ্কার জলসীমার বাইরে নোঙর করে থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোর অন্তত ৪০ জন ইরানি নাবিক জরুরি চিকিৎসার জন্য আবেদন করেছেন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, সপ্তাহান্তে রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গল বন্দরের মাধ্যমে ওই নাবিকদের তীরে আনা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ইরানি নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা সমন্বয় করেছে তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো এএফপিকে বলেন, ‘আমরা নাবিকদের তীরে আনার ব্যবস্থা করেছি এবং মানবিক দায়িত্ব পালন করেছি।’ তিনি জানান, এ কার্যক্রমের ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস। গল বন্দরের কাছাকাছি প্রায় এক ডজন খালি ইরানি…
এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়ের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের প্রশংসায় পঞ্চমুখ সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ‘ক্লাবের কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগে তার সঙ্গে জুটি গড়া ডিফেন্ডারকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে থাকা দলটির সমান ২১ পয়েন্টে পৌঁছেছে মিকেল আর্তেতার দল। এটি লিগে আর্সেনালের টানা তৃতীয় জয়। ম্যাচের পর বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে গ্যাব্রিয়েলের প্রশংসা করেন কিওন। তিনি বলেন, ‘আর্সেনালে এটি তার ষষ্ঠ মৌসুম। এই খেলোয়াড় যেন এক যন্ত্র। খুব কমই দেখা যায় কোনো স্ট্রাইকার তাকে কাবু করতে পারে।…
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি একটি সার্ভাইভাল স্টোরি নিয়ে নির্মিত হচ্ছে, যা দর্শকের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল তৈরি করেছে। ‘ফারজানা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে কেন্দ্র করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে শুরু হয় নায়িকার চরম জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াই। সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কীভাবে একজন নারী তার সংসার ও জীবন বাঁচানোর পথ খুঁজে ফেরেন, সেই টানাপোড়েন নিয়েই এগিয়ে গেছে সিনেমার চিত্রনাট্য। নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কিছু…
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২০ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তিনি…
আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে। লেজিসলেচার বা আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা…
দখলদার ইসরাইলকে ইরান এক ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ইব্রাহিম আজিজি হিব্রু ভাষায় ওই পোস্ট দিয়েছেন। ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তুলবে। আজিজি জোর দিয়ে বলেন, ‘জেনে রাখুন, আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে, দখলকৃত অঞ্চলগুলোকে (ইসরাইল) বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।’ পোস্টটির সঙ্গে যুক্ত একটি…
