Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
Author: স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। কই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলারের ওপরে উঠেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অক্টোবরের জন্য ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩৪ ডলার। এর মধ্য দিয়ে গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার যে ধারা শুরু হয়েছিল, তা আরও জোরালো…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মধ্যেই রোববার সেখানে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি বলেন, ‘আজ ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে শনিবার রাত থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও পাওয়া গেছে। হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল। গুরুত্বপূর্ণ এই নৌপথের…
গোল করা যেন অভ্যাসে পরিণত করেছেন কিলিয়ান এমবাপে। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা ফরাসি ফরোয়ার্ড রায়ো ভায়েকানোর বিপক্ষেও করেছেন জোড়া গোল। তার দুই গোলেই ভর করে লা লিগায় ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে এমবাপের গোল এখন ছয়টি। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাফিনিয়া ও রায়োর সার্জিও কামেয়োর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। পাঁচ ম্যাচের তিনটিতেই গোল করেছেন ফরাসি এই তারকা। রায়োর বিপক্ষে ১৪ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। ঠান্ডা মাথায় গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে পাঠান তিনি। এরপর নিজে গোল করার পাশাপাশি গোল বানানোর কাজেও সাহায্য করেন। তার পাস থেকেই আলভারো কারেরাস…
গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় এসেছিলেন পরীমনি। ‘স্বপ্নজাল’-এর শুভ্রা থেকে ‘গুণিন’-এর রাবেয়া সেলিমের নির্মাণে প্রতিবারই ভিন্ন অবয়বে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এবার সেই নির্মাতার পরিচালনায় ফের নতুন মিশনে নামলেন পরীমনি। ‘সেপারেশন’ নামের নতুন ওয়েব ফিকশনে তাকে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণের সঙ্গে, যেখানে বিশেষ চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে নতুন কাজের খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং। তবে নতুন ওয়েব ফিকশনে পরীমনির চরিত্রটি কেমন, গল্পের গতিপথই বা কোন দিকে এ বিষয়ে…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি। জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের আজ এসব কথা বলেন। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ এতে সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহা. রবিউল বাশার, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। রোববার রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ মেলার আয়োজন করে। ডা. জুবাইদা রহমান বলেন, অনেক মানুষ তাদের শারীরিক অবস্থা জটিল হয়ে যাওয়ার পর বিশেষায়িত হাসপাতালে যান। বাড়ির কাছাকাছি প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকায় রোগীদের এই সেবা নিতে দূর-দূরান্তে যেতে হয়।…
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬১ জন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও…
ইরান ইস্যু নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগির শেষ হবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। কমে আসবে জ্বালানি তেলের দামও। আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল দেশটির প্রেসিডেন্ট ক্যাথেরিন কনোলির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধের ব্যাপারে জানতে চাওয়া হলে যুদ্ধ শেষের দিনক্ষণ নিয়ে এমনটা মন্তব্য করেন তিনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে অনেক শক্তিশালী চাল বা বিকল্প রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের হাতে ঠিক কী কী বিকল্প আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। সিএনবির তথ্য অনুযায়ী, সৌদি পাইপলাইনে ড্রোন হামলার জন্য ইনারকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এ সফরটি হওয়ার কথা ছিল। তবে এ সফর আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন করে ১ অক্টোবর ফেনী সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে শুরু হওয়া ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা…
দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। এছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট উভয় ক্যাটাগরিতেই ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে সরকার। এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বাসস’কে বলেন, আমরা ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনা’য় ২০ জন এবং রাজশাহীতে ১০ জনকে ডায়ালাইসিস সেবাসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অল্প দিনের মধ্যেই আমার সিলেটসহ কয়েকটি জায়গায় ব্যাপকভাবে এই প্রশিক্ষণ…
