Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল : প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- অ্যাসিস্টে ইউরোপের সেরা ইয়ামাল, পেছনে কেইন
- বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ
- শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছে তিনি কারখানাটি পরিদর্শন করেন। টয়োটার এই কারখানা জাপানের উন্নত শিল্পপ্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার অন্যতম নিদর্শন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের শিল্প-অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানের সম্ভাবনা খোঁজার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কারখানা পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে। এ ছাড়া টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। জাপানের উন্নত উৎপাদনব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে জনগণ ফলাফল মেনে নেব না।’ এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।…
দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়াসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের…
লিভারপুলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তার সঙ্গে চুক্তি নবায়নের আপাতত কোনো পরিকল্পনা নেই ক্লাবটির। ২০২৭ সালের দলবদলের বাজার সামনে রেখে নতুন মিডফিল্ডার দলে নেওয়ার পরিকল্পনা করছে লিভারপুল। সে কারণেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ২৭ বছর বয়সী এই ফুটবলারের। দলবদলবিষয়ক সাংবাদিক বেন জ্যাকবস জানিয়েছেন, ম্যাক অ্যালিস্টারের সঙ্গে নতুন চুক্তি করার বদলে আগামী বছর অন্তত একজন নতুন মিডফিল্ডার দলে নিতে চায় লিভারপুল। গত সেপ্টেম্বরে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ার হতাশা প্রকাশ করেছিলেন ম্যাক অ্যালিস্টার। সতীর্থ দমিনিক সোবোসলাই ও রায়ান গ্রাভেনবের্খের চুক্তি নবায়নে খুশি হলেও নিজের ক্ষেত্রে একই সিদ্ধান্ত না…
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হলিউড তারকা জেন্ডায়া তার ব্যস্ত শিডিউলে যোগ করেছেন আরও এক নতুন অধ্যায়। এবার তাকে দেখা যাবে খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্রে। এর আগে ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত থাকা এই নির্মাতা নিজের মৌলিক চিত্রনাট্য থেকেই সিনেমাটি সাজাচ্ছেন। তবে নতুন এই প্রজেক্টের নাম, সুনির্দিষ্ট কাহিনি কিংবা তার চরিত্রের ধরন সম্পর্কে নির্মাতারা এখনো সম্পূর্ণ রাখঢাক বজায় রেখেছেন। সায়েন্স ফিকশনের অদ্ভুত দুনিয়ায় গারল্যান্ডের দূরদর্শী পরিচালনা এবং জেন্ডায়ার সাবলীল অভিনয় মিলে পর্দায় কী চমক নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। এদিকে বড় পর্দার পাশাপাশি জেন্ডায়ার আলোচনায়…
দ্রুতগতির দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। খবর রয়টার্সের। দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের…
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে ও প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। হাওড়, বাওড়, নদীনালা এমনকি সমুদ্রেও মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তবে জলবায়ু…
রাজধানী ঢাকা শহরে পানির সরবরাহ বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে পদ্মা নদী থেকে প্রতিদিন অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমানো এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে আগামী…
স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, এখন সেগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে। তিনি বলেন, একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্বেও টাকা মারার জন্য মেশিন এনেছে। লোকবল নাই, সেই মেশিন ফেলে রেখেছে। আজ দুপুরে জেলার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠির জন্য শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের…
