Author: স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, পরিবহন চালক ও পণ্যবাহী ট্রাকের চালকেরা। রোববার ভোর থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে যানজট ছড়িয়ে পড়ে, ফলে বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। ট্রাকচালক শামীম মিয়া জানান, তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হলেও জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে আছেন। তিনি বলেন, দাউদকান্দিতে দুর্ঘটনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি শুনেছেন। বাসচালক শহিদ মিয়া বলেন, বালুয়াকান্দি এলাকা থেকেই তিনি যানজটে আটকে আছেন এবং কবে গন্তব্যে পৌঁছাতে পারবেন…

Read More

হামলার শঙ্কার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে। রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে একথা বলেন। তিনি লেখেন, ‌‘জামায়াত এমপি আমির হামজার আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজমাহফিলে আমির হামজা বলেছিলেন, ‘তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’ ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির…

Read More

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়া এ ঋণের বিপরীতে কোন জামানত নাই। এসব অর্থের অধিকাংশই দেশের বাইরে পাচার হয়ে গেছে।’ শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় দেশের অর্থনীতিকে টেনে তোলা, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। দেশের অর্থনীতির বিরাজমান পরিস্থিতি, প্রণোদনা প্যাকেজ ঘোষণার প্রেক্ষাপট ও এর বিস্তারিত বিবরণও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ‘খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে। পাচার হয়ে গেছে বেশকিছু টাকা। আমানতকারীদের আস্থা অনেকখানি কমে গিয়েছিল। আমরা…

Read More

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন,…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা চৌকির কাছে এসে ওই ব্যক্তি কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিহত হন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু আগে পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, সন্দেহভাজন ব্যক্তি আচমকা কর্মকর্তাদের দিকে গুলি ছোড়েন। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।…

Read More

আজ (২৪ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি যেমন কবি ছিলেন, তেমনি ছিলেন গীতিকার, সুরকার, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাঁর লেখায় ফুটে উঠেছে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার সাহস তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বাংলা সাহিত্যে তাঁকে ‘বিদ্রোহী কবি’ নামে ডাকা হয়। কারণ তাঁর লেখনী ছিল অত্যন্ত সাহসী ও প্রতিবাদী। উপনিবেশিক শাসন, সামাজিক বৈষম্য ও ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে…

Read More

নয় বছরের এক রূপকথার অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। অসংখ্য গোল, শিরোপা আর স্মরণীয় মুহূর্তে ভরা লিভারপুল ক্যারিয়ারের শেষটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। চলতি মৌসুমে চোট, ছন্দহীনতা আর কোচ আর্নে স্লটের সঙ্গে দ্বন্দ্ব—সব মিলিয়ে সময়টা ছিল তিক্ততায় ঘেরা। তবু বিদায়ের ক্ষণে সব অভিমান ছাপিয়ে উঠে এলো ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগের গল্প। আনফিল্ড ছেড়ে যাওয়ার আগে সালাহ জানিয়ে দিলেন, লিভারপুল তার হৃদয়েরই একটি অংশ হয়ে থাকবে সবসময়। লিভারপুলে শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর ৯ বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ার। এই দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে হতাশা আর যন্ত্রণার সময় কেটেছে চলতি মৌসুমে। মাত্র ২৬টি লিগ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন সাতটি। গত ডিসেম্বরে দলের বাজে…

Read More

গ্ল্যামার, সৌন্দর্য আর রাজকীয় উপস্থিতি—এই তিনের মিশেলে যেন এক অনন্য নাম অপু বিশ্বাস। সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশনের ধারা, বদলেছে ট্রেন্ড; তবে নিজের আবেদন আর ব্যক্তিত্ব দিয়ে এখনও ভক্তদের মুগ্ধ করে চলেছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। নতুন লুকে হাজির হয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। মাত্র তিনটি ছবিতেই যেন ছড়িয়ে দিয়েছেন আভিজাত্য আর সৌন্দর্যের আলাদা এক আবহ। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন সাজে—পরিচ্ছন্ন, মার্জিত এবং রাজকীয় উপস্থিতিতে। তার অভিব্যক্তি ও স্টাইল যেন ভক্তদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে। ছবি শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে…

Read More

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে ওয়ালটন| ˆতরি হচ্ছে নতুন নতুন রপ্তানি বাজার| এরই ধারাবাহিকতায় বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের টিভি রপ্তানি নেটওয়ার্কের শক্তিশালী বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর| জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে| ইতোমধ্যে পূর্ব-তিমুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্য বোঝাই করা কন্টেইনারবাহী জাহাজ| ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস| বাংলাদেশ তথা ওয়ালটনের…

Read More

হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যে সব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।

Read More