Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন স্থবির থাকার পর গত সেপ্টেম্বরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে কোয়াবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা। গেল শনিবার অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুল হাসান সোহান, নির্বাহী কমিটির সদস্য নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর এবং আকবর আলী। সভায় কমিটির প্রতিটি সদস্যকে নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া সারাদেশের ক্রিকেটারদের কল্যাণে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সভাপতি মিঠুন। তিনি বলেন, “কোয়াবকে অবশ্যই বাংলাদেশের সকল…
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বড় পর্দা আর ওয়েব সিরিজে সমান দক্ষতায় কাজ করলেও ছোট পর্দার দর্শকেরা বেশ কিছুদিন ধরেই মিস করছিলেন ‘জল নুপুর’-খ্যাত এই অভিনেত্রীকে। অবশেষে শেষ হচ্ছে সেই অপেক্ষা—তবে কোনো ধারাবাহিকে নয়, বরং এক বিশেষ রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অপরাজিতা এবার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন সান বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে। বর্তমানে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন সম্প্রচারিত হচ্ছে। এই সিজনের অন্যতম বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন অপরাজিতা আঢ্য। মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নির্মিত এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে…
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের *হল অব প্রাইডে* অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। অতীতে নির্বাচনকে ঘিরে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার এটি একটি বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।” সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন…
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই…
রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন এক পাকিস্তানি নারী। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। ২৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) ও শাশুড়ি প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক রুমে বন্দি করে রাখেন। দীর্ঘদিন ধরে তিনি বন্দি জীবনযাপন করছিলেন। এছাড়া তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার। ৯৯৯-এ কল পাওয়ার পর ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান ও প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানান এবং সহায়তা চান।…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে — প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে কাজ করছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, যে ঐক্যের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আবারও আগামী দিনের স্বপ্ন দেখতে শুরু করেছে — সেই ঐক্যের ভেতরেই এখন কেউ কেউ ফাটল ধরানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই…
পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন দৈনিক ভোরের পাতা-এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে অধিকাংশ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত, সঠিক ও দায়িত্বশীলভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তারাই প্রকৃত সাংবাদিক—আমরা তাদের সম্মান জানাই।” দীর্ঘদিন ধরে খান শান্ত যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে অপরাধ,…
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে— এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের কোনো নতুন নির্দেশনা বা বিধিনিষেধ জারি করেনি। রবিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কিছু জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক গণমাধ্যমে ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ বাস্তববর্জিত ও বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতোই নিয়মিতভাবে বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং রপ্তানি পণ্য স্বাভাবিকভাবে বহির্গমন করছে। এ বিষয়ে নতুন কোনো বিধিনিষেধ বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। এনবিআর সংশ্লিষ্ট সব…
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। ভরিতে এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম অনুযায়ী) ২২ ক্যারেট: ২,০৭,৯৫৭ টাকা ২১ ক্যারেট: ১,৯৮,৪৯৮ টাকা ১৮ ক্যারেট: ১,৭০,১৪৩ টাকা সনাতন পদ্ধতি: ১,৪১,৪৯৬ টাকা বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ…
গাজার স্থায়ী বিভাজনের কোনো সম্ভাবনা দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার তিনি এ মন্তব্য করেন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি সেনারা বর্তমানে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত সীমার ভেতর অবস্থান করছে। এতে গাজার প্রায় অর্ধেক এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই এলাকায় পুনর্গঠনের জন্য সহায়তা দেওয়া হবে। রুবিও জানান, যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের চেষ্টা করছে, যা গাজার নিরাপত্তা নিশ্চিত করবে। রুবিও ইসরাইল থেকে কাতার যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এই বাহিনীর উদ্দেশ্য হলো— ধীরে ধীরে ওই লাইন সরিয়ে পুরো গাজা অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। অর্থাৎ পুরো গাজাকে নিরস্ত্র করা। তিনি আরও বলেন,…
