Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ…
সৌদি আরবের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি বাড়ি ও দুটি যানবাহন। সোমবার রাতের এ হামলার পর মঙ্গলবার ভোরে সৌদি আরবের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আলুলাসহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বাসিন্দাদের সতর্ক করা হয়। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল-মালকি অভিযোগ করেছেন, বেসামরিক মানুষ ও স্থাপনাকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে হুথি গোষ্ঠী। তাঁর দাবি, এ ধরনের হামলা হুথিদের সহিংস কর্মকাণ্ডেরই প্রতিফলন। সৌদি-ইয়েমেনি সামরিক জোট…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন তাহসিন জাহান। রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তাহসিন জাহান জানান, চার বছরের কঠোর পরিশ্রমের পর নিজ বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও তিনি এ পুরস্কার গ্রহণ করেননি। তার ভাষ্য, একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে কোনো পুরস্কারের মর্যাদা হতে পারে না। তাহসিন অভিযোগ করেন, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের হামলার শিকার হন এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগে হুমকির মুখে পড়েন। তাকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। তিনি নিজে সদস্যসচিবের দায়িত্বে আছেন। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন। মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন,…
নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন এ সময়ের প্রতিভাবান তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসাইন সজীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মাতা আশিকুর রহমান জানান, সজীব কিছুদিন আগে হার্টের সমস্যায় ভুগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টর কবরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন মারুফ হোসাইন সজীব। সমসাময়িক নির্মাতাদের মধ্যে বেশ আলোচিত এই নির্মাতা কাজের স্বীকৃতিস্বরূপ…
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মীনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পুলিশের একটি ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হৃদ্রোগে আক্রান্ত হওয়ায়…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় ‘নিরাপত্তা শঙ্কা’ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ কারণে ভবনে প্রবেশ নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা এক নোটিসে এনবিআর জানিয়েছে, রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এনবিআর ও ভবনে থাকা অন্যান্য দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশ করতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের প্রধান কার্যালয়ে সংস্থাটির বিভিন্ন বিভাগের দপ্তর রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আয়কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট এবং আপিল বিভাগ অন্যতম। ফেব্রুয়ারির…
রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত…
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে একাধিক যানবাহনের (দু’টি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভি) মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সরকারি অংশীদারী সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে। কেপটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার রাত সাড়ে ৯টায় (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা। এছাড়া আরও কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়।…
এশিয়ান গেমসের শুরুটা সুখকর হয়নি বাংলাদেশ ফুটবল দলের। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারে আবারও বড় প্রশ্নের মুখে পড়েছেন কোচ পিটার বাটলার। তবে হারের দায় মাথা পেতে নিয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেন, ‘আমাদের মূল প্রতিপক্ষ মিয়ানমার। এই ম্যাচে এক গোলে হারাও যা, দশ গোলে হারাও তাই। এমনকি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এমন হতে পারে।’ বাটলার হারের পর খুব সরলীকরণ করছেন। তবে বাংলাদেশের এই দলটিই অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করেছিল। কিন্তু আজ প্রথম ৬০ মিনিটে হজম করে ৯টি গোল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না হলেও কোচ বাটলার…
