Author: স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। লোহিত সাগরমুখী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব ইয়ানবু টার্মিনালে তেল পরিবহন বন্ধ রাখায় বাজারে যে সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছিল, বিনিয়োগকারীরা এখন তার সাথে মার্কিন মজুত বৃদ্ধির বিষয়টি হিসাব করছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। এর আগে মঙ্গলবার উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কেই তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। ইয়ানবু…

Read More

কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে সিনেমায় এসে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা করছেন তিনি। তবে কখনো টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি তার। জীবনের ৪৪-এ এসে এবার তাই করতে চলেছেন কোয়েল। টিভি ধারাবাহিকে অভিষেক হতে যাচ্ছে তার। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান একটি সিরিয়াল থেকে বাংলায় ধারাবাহিক হচ্ছে। সেখানেই একটি চরিত্রে থাকবেন কোয়েল। যদিও ধারাবাহিকটির নাম, পরিচালকের তথ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। এর আগে টিভি পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন।…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। মন্ত্রী বলেন, বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপি’র সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস পরিচালিত হলেও একটি স্থায়ী ও…

Read More

দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষকদের উপস্থিতি এবং তাদের পাঠদান পদ্ধতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই এই শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের পদক্ষেপ নিতে পারে।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত…

Read More

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন,…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে এই ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে তা বলতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ওবায়দুল কাদের ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত…

Read More

বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু এক দিনের ভোট নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে, তা নির্ধারিত হয়। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ কেউ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক লাইভে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শুধু প্রমাণ করুন যে আসিফ মাহমুদ বিদেশে এক টাকাও বিনিয়োগ করেছেন বা দেশের বাইরে সামান্য এক চিমটি ধুলাও কিনেছেন। বিদেশে কোথাও এক টাকাও পাওয়া গেলে সেদিনই আমি রাজনীতি ছেড়ে দেবো। নিজের বিরুদ্ধে ওঠা সর্বশেষ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব অভিযোগের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের…

Read More

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় তিনি মাজারে অবস্থান করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের…

Read More

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে গত রবিবার। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা। বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা…

Read More