Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
পর্দার রুপালি জগতের পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সেখানে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’ পূর্ণিমার এই কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। তার ভাষ্য, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের…
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি নেই; কেউ যদি অবৈধভাবে সার মজুত করে, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি নেই। অর্থাৎ সারের জোগানে কোনো সংকট নেই। কেউ যদি অবৈধভাবে সার মজুত করে, সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি বলেন, সরকার এমন এক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে সব সমস্যার সমাধান হবে সংসদে। অন্য কোথাও নয়। বিরোধী দলের লংমার্চ কর্মসূচির বিষয়ে মাহদী আমিন বলেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচি দ্বিচারিতার শামিল। তাদের যে দাবিগুলো আছে, সেগুলো সরকারেরও…
দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে বুধবার এ তথ্য জানানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে মো. দাউদ হোসেনকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদ ও ৩ নম্বর সড়কের মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ বাধা দিলে মিছিল থেকে ছোড়া হয় ককটেল ও ইটপাটকেল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা প্রয়োজন। একই সঙ্গে এই ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। মূলত এই প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করেই বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন এই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন আইন…
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার অনেক ইতিবাচক ফলাফল এনেছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। তাই এডিস মশার লার্ভা ধ্বংসে বাসার আশপাশের…
রাজধানীর গণপরিবহনব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিমানবন্দর-কমলাপুর এমআরটি লাইন-১, হেমায়েতপুর-ভাটারা এমআরটি লাইন-৫ নর্দান এবং গাবতলী–দাশেরকান্দি এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন প্রকল্পে মোট ব্যয় হবে ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে এমআরটি লাইন-১-এ। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে…
দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি…
শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের’ প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, এভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতে পারে না। ১৪শ’ হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনাকে ভারত হস্তান্তর করছে না। তাকে হস্তান্তর না করার পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। এ ছাড়াও ভারত অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী…
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি-ইয়েমেন সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে মার্কিন স্বার্থে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও ঝুঁকি রয়েছে। সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ৪-ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে।
