Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যে হামলা এক ‘বিপজ্জনক প্রতিক্রিয়া’ সৃষ্টি করছে : রেডক্রস প্রধান
- প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
- দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে রিয়েলমি’র সকল সার্ভিস সেন্টারে। পাশাপাশি, সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসে থাকছে ১০% ছাড়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। একইসাথে, রিয়েলমি তাদের জনপ্রিয় সার্ভিস ডে ক্যাম্পেইনও চালু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ রেটে তাদের ডিভাইসের প্রিমিয়াম কেয়ার নেওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকছে সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা; যার মধ্যে রয়েছে আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ, স্মার্টফোন ক্লিনিং ও মেইনটেন্যান্স, অফিসিয়াল…
সরকারের পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এ কমিটিকে তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে। বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। তবে বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে। নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করতে আগামী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নাটমণ্ডল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীসহ অসংখ্য সংগ্রামী জনতা শহীদ হন। তাদের সেই আত্মত্যাগের স্মরণে এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক এ দিনের চেতনাকে ধারণ করেই আয়োজিত হচ্ছে এই সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি দেওয়াল পত্রিকা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত…
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিগত আট মাসে অন্তত ৯২৪ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। এসব হত্যাকাণ্ড গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চালানো হয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান (এইচআরসিপি) বিস্ফোরক এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। রিপোর্টে বলা হয়েছে, বড় ও সংগঠিত অপরাধ দমনের জন্য ২০২৫ সালের এপ্রিলে পাঞ্জাবে গঠন করা হয় ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। এরপর থেকেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিসিডি গঠন করার পর অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’-এ ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। গত বছরের নভেম্বরে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে জুবাইদা বিবির পরিবার। তিনি জানান, যখন সিসিডি’র সশস্ত্র কর্মকর্তারা আমাদের বাড়িতে…
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার সকালে মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে এবং সবার সম্মিলিত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। তিনি জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন সরকারের কার্যক্রম এবং দেশের চলমান পরিস্থিতির ওপর আলোকপাত করে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করা হতে…
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থানরত তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান—দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান এখন থেকে মূলত সিরিয়া সরকারের নেতৃত্বেই চলবে, ফলে বৃহৎ আকারে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান-সংলগ্ন এলাকায়, মার্কিন সামরিক উপস্থিতি বরং জোরদার করা হয়েছে। ২০১৫ সাল থেকে মার্কিন সেনারা সিরিয়ায় মোতায়েন রয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা জানান, সিরিয়ায় থাকা প্রায় এক হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা আসলে একটি শর্তসাপেক্ষ রূপান্তর প্রক্রিয়ার…
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।’ আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।’ আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন,‘দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব…
