Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
- ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
- জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী
- জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী
- তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী
- দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা
- সিএমপিতে ডিসি পদে রদবদল
- খুব শিগগিরই সবথেকে ঘৃণ্য দল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন
Author: স্টাফ রিপোর্টার
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না। সোমবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালের পানি যাতে কৃষি জমিতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীদের। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে খালের পানিপ্রবাহ ঠিকভাবে আছে কিনা, তা তদারকির আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারি কাজ আপনাদের উপকারে এলো কিনা, তা জানাবেন।…
কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যে দল মানুষের উপকার হবে—এমন কাজ করার চেষ্টা করে। সেই লক্ষ্য থেকেই সাহাপাড়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন শেষ হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি এই…
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর–এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাত এবং আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে। ক্রস-বর্ডার এনার্জি সহযোগিতা প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, এটি একটি বড় পরিসরের বিষয় এবং এ নিয়ে…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে। এর আগে, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা…
বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বাস কাউন্টারগুলোর টিকিট বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে ঢাকার মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তিনি নারী যাত্রীদের সুবিধার্থে…
স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত…
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালি আবার চালু করতে সহায়তা করবে। তার ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে, অর্থাৎ মার্চেই বেইজিংয়ে এই বৈঠক হওয়ার কথা। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়। তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের…
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন-পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন। খুলনায় এস এম…
ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন। গতকাল ১৪ মার্চ, শনিবার রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এয়ারলাইন্স ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিভাগে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ১০ জন নারী কর্মীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের এসিট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার ও সেলস্ এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন। এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন…
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী, কোনো অধ্যাদেশ জারি হলে নতুন সংসদের প্রথম অধিবেশনেই তা উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পাস করতে হয়। অন্যথায় সেগুলোর আইনি বৈধতা থাকে না। এই বিধান অনুযায়ী গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো…
