Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
Author: স্টাফ রিপোর্টার
দেশের মানুষদের সব ভালো অর্জনকে সরকার স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।’ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের আজ বৃহস্পতিবার সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন।’ ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই…
মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির পর রোদ ওঠায় ক্রিকেটাররা ঠিকঠাক ওয়ার্ম-আপ করলেও আগের ভারী বৃষ্টিতে আউটফিল্ড মারাত্মকভাবে ভিজে থাকে। নির্ধারিত কিংবা সুপার ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয় দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং। বাংলাদেশের অবস্থান যেখানে ১০ম, সেখানে চীনের ৩৬তম। এই সুবিশাল ব্যবধানে এগিয়ে থেকে না খেলেই শেষ চার নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল।…
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনের গোপন গুদামে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এতে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব জড়িত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের দুটি প্রতিরোধী দল মোহাম্মদপুরের শ্যামলী ও জয়েন্ট কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি গুদাম বন্ধ পাওয়া যায়। পরে ভবনের দারোয়ান ও মালিকের সহযোগিতায় গুদাম শনাক্ত করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন গোয়েন্দা দলের সদস্যরা। একটি গুদাম থেকে প্যাট্রন ন্যানো ব্র্যান্ডের ২ লাখ ২…
দেশে নিম্নস্তরের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা করেছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়। তবে প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে; যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে। সম্প্রতি নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। একক প্রার্থীতে থাকছে ‘না’ ভোট /…
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেলের চালান দেওয়ার প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় থাকে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয়…
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজেই ভক্তদের জানান তিনি। স্ট্যাটাসে শুধু লিখেছেন,আমার আব্বা আর নেই। এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ কী, জানাজা ও দাফন কোথায় কখন হবে, সেসব বিষয়ে পরিবার এখনো কিছু জানায়নি। সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত ছিলেন সালমা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ নামের দ্বৈত গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য আর ভালোবাসার গল্প নিয়ে তৈরি গানটির ভিডিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। দীর্ঘদিন পর…
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্টদের এসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে প্রেরণের জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি) ও চর্ম, যৌন, এলার্জি ও ডায়াবেটিস চিকিৎসক ডাঃ মিথুন চন্দ্র ভৌমিক উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাশ কিস্কু, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ। এসময় এলাকার প্রায় ৭০ জন রোগী ও ৩০০ জন…
নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার একদিন পর মঙ্গলবার ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুয়াইরার বেশিরভাগ স্কুল ছিল প্রায় ফাঁকা। শক্তিশালী ভূমিকম্পের পর আবারও প্রাণঘাতী ভূমিকম্প হতে পারে— এই আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাননি। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা একই নামের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রের জন্য পরিচিত। গত ২৪ জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। ক্যারিবীয় দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে শত শত ভবন ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় বহু স্কুল। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে…
জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এই সেনসেশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে খেলা হয়নি এই পেসারের। যদিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে, বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। মাস দেড়েক পর কদিন আগে থেকে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বুঝেশুনেই তাকে নিয়ে এগোচ্ছে বিসিবি। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা এটা আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ…
