Author: স্টাফ রিপোর্টার

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কবিহারট-সদর উপজেলার বান্দত্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর-কবিরহাট সড়কে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা বলছেন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত সংখ্যা বাড়তে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, ঘটানস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত…

Read More

মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জজিরা এ তথ্য জানিয়েছে। মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আল-আহরাম–এর বরাতে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। অনলাইনে প্রকাশিত দুর্ঘটনার পরের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, একটি যাত্রীবাহী পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝখানে পড়ে মারাত্মকভাবে পিষ্ট হয়ে যায়। এতে পিকআপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে এর ভাঙাচোরা অংশ। জানা গেছে, পিকআপটিতে উপকূলীয় পোর্ট সাইদ এলাকার মাছের খামারে কাজ করতে…

Read More

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে তিনি বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙখলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে।

Read More

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। বিক্রয়কৃত পণ্যের মধ্যে রয়েছে চাল, মসুর ডাল, ছোলা, চিনি, কোমল পানীয় ফ্রেন্ডস কোলা ও দেশবন্ধু ম্যাংগু ড্রিংক। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)১ম রমজানের দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক আরিফ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।…

Read More

দেশে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং এক হাজার ১৯৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ শিশু রয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। এছাড়া ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত…

Read More

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তান দলের জন্য হয়ে রইল হতাশার অধ্যায়। ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পাওয়ায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় আফগানদের। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল-এর জন্য সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত আসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। টানটান উত্তেজনার লড়াই শেষে পরপর দুইটি সুপার ওভারে হেরে যায় দলটি। এই পরাজয় কার্যত তাদের বিশ্বকাপ যাত্রার ইতি টেনে দেয়। ফলে পরবর্তী ম্যাচগুলো কেবল নিয়মরক্ষার আনুষ্ঠানিকতায় পরিণত হয়। দলের অধিনায়ক রশিদ খান জানান, এই টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাত্র চার দিনের ব্যবধানে দুটি শক্তিশালী দলের…

Read More

চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতিতে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের টানা শুটিং আর ব্যস্ত সময়সূচির মধ্যেই হঠাৎ অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় মাহি। সেখানে কখনো শুটিংয়ের মুহূর্ত, কখনো ব্যক্তিগত অনুভূতির কথা ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার তার শেয়ার করা বার্তাটি ছিল ভিন্ন—আনন্দের নয়, বরং কিছুটা মনখারাপের। মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। এক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা…

Read More

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ অভিনন্দন জানান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ঐতিহাসিক এ বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সাফল্য কামনা করা হয়। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক সম্মান এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা…

Read More

প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে এদিন তারা আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মোছা. সুরভী বেগমের…

Read More

ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৭০.৫৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫.৪৭ ডলারে লেনদেন হচ্ছে। গত বুধবারও উভয় সূচকে দাম ৪ শতাংশের বেশি বেড়েছিল, যা ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত এবং সরবরাহ ব্যাহত…

Read More