Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
Author: স্টাফ রিপোর্টার
রেকর্ডগড়া রাতে কষ্টার্জিত জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে শক্তিশালী আর্জেন্টিনা। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর প্রতিপক্ষের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে নিজের দলের দুর্বলতাও অকপটে স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, শুরু থেকেই কঠিন এক লড়াইয়ের প্রত্যাশা ছিল তাদের। তিনি বলেন, আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি (কেপ ভার্দে) স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম, তা হলো প্রথম গোলটি করা। আমি ভেবেছিলাম এরপর আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা স্বস্তিতে…
২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি আগের ৫ শতাংশ করহার বাতিল করে আয়কর স্ল্যাব নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই পরিবর্তনের ফলে কিছু করদাতার করের পরিমাণ অপরিবর্তিত থাকবে, তবে নির্দিষ্ট সীমার বেশি আয় হলে আগের তুলনায় বেশি কর দিতে হতে পারে। উল্লেখ্য, করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম ৫ হাজার টাকা কর প্রদান করতে হবে। তাই মাসিক আয়ের ভিত্তিতে করের পরিমাণ কীভাবে নির্ধারিত হবে, তা আগে থেকেই বুঝে নেওয়া জরুরি। নতুন আয়কর স্ল্যাবে কী আছে? নতুন কর কাঠামো অনুযায়ী সাধারণ করদাতাদের (পুরুষ) করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমঝোতায়’ পৌঁছাতে চায়। তিনি আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার জন্য ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহ সময় দিয়েছিল। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা উপলক্ষ্যে শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে দেয়া এক ভাষণে ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমধর্মী অবস্থান, সাম্যবাদের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে বক্তব্য দেন। ট্রাম্প বলেন, আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর ইরানকে পুরোপুরি বিধ্বস্ত করেছি। তারা সমঝোতা করতে মরিয়া; তারা ভীষণভাবে সমঝোতা করতে চায়। তিনি আরও বলেন, আমরা তাদের জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা…
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বাংলামোটরের দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দলটি দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই মজুদ সক্ষমতা বাড়াতে আরও ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে ৯০ দিনের মজুদ সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বালানি) রয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। জ্বালানি…
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে দুই দফা পিছিয়ে পড়লেও একটুও হাল ছাড়ল না কেপ ভার্দে। ঘুরে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপের নবাগত দলটি আরও একবার চমক দেখিয়ে ঘাম ছাড়িয়ে ছাড়ল আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত চরম বাধা অতিক্রম করে জয় নিয়েই মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা— আত্মঘাতী গোলের কল্যাণে। শনিবার সকালে মায়ামিতে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহাতারকা লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দেরয় দুয়ার্তের লক্ষ্যভেদে সমতা টানে কেপ ভার্দে। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের কল্যাণে…
রূপালি পর্দায় নতুন অভিযাত্রার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুরুতে যে প্রকল্পটি ওয়েব ফিল্ম হিসেবে দর্শকের সামনে আসার কথা ছিল, সেটিই এখন রূপ নিচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। সীমান্ত অঞ্চলের রহস্য আর থ্রিলারে মোড়ানো গল্প নিয়ে নির্মিতব্য ‘শিকার’ এবার সরাসরি বড় পর্দায় মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রাথমিকভাবে গত মার্চে ক্যামেরা চালুর পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ শেষ করতে সময় বেশি লাগায় শিডিউলে কিছুটা পরিবর্তন আসে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, প্রকল্পটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা শেষে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ছবিটির বাজেট, গল্পের বিস্তৃতি এবং কাস্টিংয়ের পরিধি…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, রাজনীতিবিদরা…
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে চট্টগ্রামে প্রথম বিদ্রোহ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে। জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিলেন না, জাতি যখন হতাশাগ্রস্ত, তখন দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন মেজর জিয়া।’ শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয়। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশের সচেতন মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে। তাই বিচার বিভাগ-সংশ্লিষ্ট…
