Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
- আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
- চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডিএনসিসি অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা: প্রশাসক শফিকুল
- ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
- ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ হিসেবে
- দিনে ৩ বার মশার ওষুধ দেবে ডিএনসিসি
Author: স্টাফ রিপোর্টার
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন প্রেক্ষাপটের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন।
দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই খবর ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে। ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত আসছে…
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জয়িতা নতুন রূপ নিয়ে শুরু হচ্ছে এবং এক সময় এর পোশাক, হস্তশিল্প ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছাবে। তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকার ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন ভবনে বৃহস্পতিবার উদ্বোধন হওয়া মেলায় তিনি বলেন, নারী উদ্যোক্তারা এগিয়ে এলে পরিবার থেকে সমাজ পর্যন্ত ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি নারীদের প্রশিক্ষণ, বাজার সংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা আরও বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তব উদ্যোগ…
ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস ছিল। আমি উনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। জাতির একটা অত্যন্ত সন্ধিক্ষণে উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান আছে, সেটার যে প্রত্যাশা, সেটা পূরণ করার…
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর সদস্যরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে দুই নৌকা এবং ৯ জেলেকে ধরে নিয়ে গেছে। জানা গেছে, আক্রান্ত ট্রলার দুটি শাহপরীর দ্বীপের ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, সকাল ৮টার দিকে চারটি মাছ ধরার নৌকা ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু বাকি দুটি নৌকা এবং ৯ জন জেলেকে তারা ধরে নেয়। আব্দুল গফুর বলেন, এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক…
বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সে ম্যাচে জয়ের নায়কও ছিলেন তিনি। তবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এবার ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করলেও দলীয় সাফল্য ধরা দেয়নি—হোবার্ট হারিকেন্সকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। ম্যাচের শুরুতেই রিশাদ দেখান নিজের স্পিনের ধার। উদ্বোধনী জুটিতে গড়া ৪৬ রানের জুটি ভেঙে তিনি ফেরান থমাস রজার্সকে। নিজের পরের ওভারেই শিকার করেন জো ক্লার্ককে। মাত্র দুই ওভারেই দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে স্টার্সের ইনিংসে চাপ তৈরি করেন এই বাংলাদেশি স্পিনার। তবে তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন রিশাদ। ওই ওভার থেকে আসে ১৯ রান। ফলে তিন ওভারে ৩৩ রান দিয়ে…
গ্লোবাল গ্ল্যামার আর তারকাখ্যাতির মেলবন্ধনে যে দম্পতি বারবার আলোচনার শিরোনামে উঠে আসে, তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় এই ‘পাওয়ার কাপল’-এর প্রেমকাহিনি নিয়ে ভক্তদের কৌতূহল কখনোই কমেনি। বিশেষ করে প্রশ্ন ছিল একটাই—কীভাবে সুদূর আমেরিকার এক পপ তারকার সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ালেন বলিউডের ‘দেশি গার্ল’? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন প্রিয়াঙ্কা নিজেই, তাও হাসি-ঠাট্টা আর মজার গল্পের ছলে। সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। শো-এর একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। সেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের স্মৃতি…
চলতি বছরের এপ্রিল–মে মাসে সংঘটিত স্বল্পস্থায়ী যুদ্ধের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের বৈরী এই দুই প্রতিবেশী দেশের নেতৃবৃন্দ ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্যে সেই উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধের ছয় মাস পার হলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সেই সংঘাতের প্রসঙ্গ টেনে ফের কড়া ভাষায় ভারতকে আক্রমণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এপ্রিল–মে মাসের সংঘাতে মোদি নেতৃত্বাধীন ভারত সরকারকে ‘উচিত শিক্ষা’ দিয়েছে পাকিস্তান। তার ভাষায়, “পাকিস্তান-ভারত সংঘাতে আমরা মোদি সরকারকে…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারছেন। ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া বিভিন্ন…
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, তারেক রহমান লন্ডন থেকে যাত্রা করে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। তিনি মেয়েকেও সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমের মধ্য দিয়ে তাকে বরণ করা হবে। বিমানবন্দর থেকে এভারকেয়ারের মধ্যবর্তী একটি স্থানে সংবর্ধনার আয়োজন থাকবে। এর আগে বিএনপি…
