Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
- আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
- চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডিএনসিসি অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা: প্রশাসক শফিকুল
- ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
- ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ হিসেবে
Author: স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তার জানাজা সম্পন্ন হয়। ওসমান হাদির জানাজা পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদির জানাজায় অংশ নিয়েছেন। হাদির জানাজা ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসা-তে শুক্রবার সন্ধ্যায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। সংবাদটি প্রকাশ করেছে রয়টার্স। পোস্টে কুলেবা বলেন, শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সাতজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওডেসা ইউক্রেন-এর প্রধান বন্দরশহর। কৃষ্ণ সাগর-এর তীরবর্তী এ শহরে মোট তিনটি বন্দর রয়েছে, যেগুলো দিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনের শস্য ও…
লক্ষ্মীপুরে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরে নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় সাত বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই নেতা ও তার দুই কন্যা। দুর্বৃত্তরা ঘরের চারপাশে পেট্রল ঢেলে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধদের মধ্যে রয়েছেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বেলাল হোসেন স্থানীয় সূতারগোপ্তা বাজারে সার ও…
আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তিনি ওসমান হাদিকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের শহিদ সৈনিক হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া…
রাজধানীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউএসএফ) ও এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত তৃতীয় লেভেল-১ কোচিং কোর্স। কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে, যার একটি অংশ সম্পন্ন হবে বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কোর্টে। শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হয়ে পাঁচ দিনব্যাপী এই কোচিং কোর্সে ইরানের দুইজন স্কোয়াশ খেলোয়াড়সহ বাংলাদেশ সেনাবাহিনী, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, ঝিনাইদাহ ক্যাডেট কলেজ (শিক্ষক), বিকেএসপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, উত্তরা কলেজ, তেজগাঁও কলেজ, চট্টগ্রাম ক্লাব ও ঢাকা স্কোয়াশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬ জন স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানের লেভেল-৩…
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-এ নেওয়া হবে। পরে তাকে কবি কাজী নজরুল ইসলাম-এর পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়, পরিবারের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। এ সময় শৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। মরদেহ দেখার সুযোগ থাকবে না। এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হাদির মরদেহ পৌঁছায় এবং পরে হিমাগারে…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, গত এক মাসে তার শারীরিক অবস্থাই সবচেয়ে স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “বেগম জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল। আজ তাকে বিশেষ একটি চিকিৎসা দেওয়া হয়েছে, যা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকসহ সবাই আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” ডা. জাহিদ হোসেন আরও জানান, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। সার্বক্ষণিক তদারকি করছেন ডা. জুবাইদা রহমান। এছাড়া তার ছোট ভাই ও বোনরা নিয়মিত খোঁজ নিচ্ছেন। যেহেতু তিনি…
ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শরীফ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে বলছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রেক্ষিতে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বার্তায় আরও জানানো হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং অভ্যন্তরীণ…
