Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের
- সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনাল খেলবে যারা
- ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
- আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা
- এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
- সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়
- আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
Author: স্টাফ রিপোর্টার
আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সর্বাত্মক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।” তিনি জানান, সরকার নাগরিক সেবাকে দ্রুততম সময়ে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যেতে কাজ করছে। এ কারণে এসব সেবা নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা শক্তিশালী করা…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে নতুনভাবে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এতদিন আটটি দল একসঙ্গে কাজ করছিলাম। আজ আরও দুটি দল—কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি—আমাদের সঙ্গে যুক্ত হলো।” জামায়াত আমির জানান, এনসিপির সঙ্গে সদ্য বৈঠক সমাপ্ত হয়েছে। তবে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। দলীয় পর্যালোচনা শেষে রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জোটে তাদের…
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির তথ্য জানানো হয়েছিল। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিকে, রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কতৃক আয়োজিত রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রিহ্যাব ফেয়ার-২০২৫-এ প্রতি বছরের ন্যায় এ বছরও রিয়েল ক্যাপিটা গ্রুপ সফলভাবে অংশগ্রহণ করেছে। মেলা অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিসিএফসিসি, আগারগাঁও, ঢাকায়। রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টল নং ৭৩, ৭৪, ৮৬ ও ৮৮ মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মেলার প্রতিটি দিনেই রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিকল্পিত আবাসন প্রকল্প ও পর্যটনখাতের স্মার্ট বিনিয়োগ এর পসরা নিয়ে আধুনিক ডিজাইন স্টল নিয়ে সরব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীরা সরাসরি গ্রুপের প্রতিনিধিদের…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে…
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন । রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন , ‘ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’ তিনি বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি…
শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। রবিবার এক আদেশের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করে এনবিআর। ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের…
দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে জাতীয় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটিই দেশটিতে অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচন। মায়ানমারের নির্বাচন কমিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তা-নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয় সকাল ৬টা ৩০ মিনিটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভা—উভয় পর্যায়ের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চল ও প্রদেশে ভোটগ্রহণ হচ্ছে না। সূত্র: সিটিজেন ট্রিবিউন
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে কাল রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করবেন। সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।” রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বর আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিচারিক কর্মজীবন শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী…
