Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘দায়িত্ব পালনকালে ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের প্রথম কার্যদিবসে ট্রাইবুনাল-২ এর চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমিনুল ইসলাম আরও জানান, পূর্ববর্তী চিফ প্রসিকিউটরের সাফল্যকে সামনে রেখে ট্রাইবুনালের চলমান মামলাগুলি আইন অনুযায়ী স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে কি না তা বিশেষ নজরে রাখবেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাইবুনালের বিচার কার্যক্রম আগামীতে আরও গতিশীলভাবে পরিচালিত হবে। একই সঙ্গে যদি কোনো ধরনের ত্রুটি ধরা পড়ে, তার জন্যও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত…

Read More

পৌনে নয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্তের মুখে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারি পরিচালক ইসমাইল হোসেন আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা…

Read More

“ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।” ওয়ালটন সম্পর্কে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের…

Read More

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ পদে মনোনীত করেন। অনুষ্ঠানে মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি হলো- জনগণ ও সংবাদ মাধ্যম। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার সুযোগ করে দেওয়াই হবে আমাদের মূল কাজ।’ তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ…

Read More

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ও স্ত্রীরোগ (গাইনী ও প্রসূতি) বিশেষজ্ঞ ডা. শ্যামলী সাহা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার, মেডিকেল অফিসার ডা. প্রিতম কুমার পাল, হেল্থ অফিসার রিতু রানী দেবশর্মা। এসময় এলাকার প্রায় ৪৭০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ পুষ্টিকর খাবার সামগ্রী…

Read More

চলতি ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ ও ব্যবহারবান্ধব হওয়ায় চলতি করবর্ষে বিপুল সংখ্যক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার আহ্বান জানিয়েছে। এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।…

Read More

মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মির্জা ফখরুল বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই…

Read More

কুমিল্লার দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং শিশু হুররাম (২)। চিকিৎসক জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন…

Read More

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পেয়েই দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬…

Read More

পদ খালি থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা নির্দেশ দিয়েছি আগের বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ওসি-এসপি বদলি বা নিয়োগ হয়েছে অনেক জায়গায়। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ বা বদলি হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এসমস্ত বিষয় দেখে দেওয়া উচিত কিন্তু সেই বিবেচনায় তা হয়নি।’ তিনি বলেন, লটারির মাধ্যমে যাকে…

Read More