Author: স্টাফ রিপোর্টার

দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসার নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন— জুনাইদ খন্দকার (২৪) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়েরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে ও মো. হিমেল (২২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দিনাজপুরের চিরিরবন্দরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি হাফিজুর রহমান সরকার (হাফিজ) এবং আখতারুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ করে। প্রতারকরা নিজেদেরকে পুলিশ সুপার জেদান আল…

Read More

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, শিক্ষাদানের প্রকৃত সাফল্য শুধু মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসাই একজন শিক্ষকের আসল সার্থকতা। মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো শিক্ষার্থী পিছিয়ে থাকলে তাকে দুর্বল হিসেবে চিহ্নিত করা ভুল। বরং এটি শিক্ষকের জন্য একটি চ্যালেঞ্জ। এ সময় তিনি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের প্রতি অধিকতর সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। শিক্ষকতাকে সাধারণ চাকরি হিসেবে না…

Read More

চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষিখাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌদি আরব থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৫তম লটের আওতায় এই ইউরিয়া সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত ১২টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। ইসির তথ্যমতে, প্রবাসী ভোটারদের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটিতে অবস্থানরত ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর বাস্তবায়নও মাঠে দৃশ্যমান হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের দেশের স্থলভাগ যতটুকু, তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও রয়েছে। কিন্তু এই সম্পদগুলো আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি, এমনকি সম্পদের পরিমাণ কত, সম্ভাবনা কেমন—তাও জানতে পারিনি। এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হলে পর্যাপ্ত গবেষণা ও নীতিগত সহায়তা প্রয়োজন।’ সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম নিয়ে গবেষণা জাহাজ আর.ভি. ড. ফ্রিডটজফ ন্যানসেনু এর মাধ্যমে পরিচালিত জরিপ ও গবেষণার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সভায়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কয়েকটি জরিপ পরিচালিত হয়েছে। কিছু জরিপে দেখা গিয়েছিল বিএনপির পরে জামায়াতে ইসলামীর অবস্থান। তবে নির্বাচনের মাত্র এক মাস আগে প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা গেছে, বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী তার ধারেকাছেও নেই। এই জরিপে উঠে এসেছে যে, ৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন। অপরদিকে, জামায়াতে ইসলামীর জন্য জনমত ১৯ শতাংশ। জরিপের ফলাফল সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৩০০টি সংসদীয় আসন…

Read More

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, চলতি বছরই তিনি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নেবেন। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে আনোয়ার ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে রাখার মানসিকতার বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, সবার জন্যই একটি মেয়াদসীমা থাকা উচিত—এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকতে পারে না। নতুন বছর উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করতে আমরা সংসদে একটি বিল উত্থাপন করব। এই মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর অথবা টানা দুই মেয়াদ।’ মেয়াদ শেষে দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে…

Read More

নোয়াখালী ওয়ারিয়র্সকে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল সিলেট টাইটানস। এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি একাই নোয়াখালীর ব্যাটিং অর্ডার ভেঙে চুরমার করে দেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট ও নোয়াখালীর লড়াইয়ে নাসুম ছিলেন পুরোপুরি অপ্রতিরোধ্য। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ে নোয়াখালীর ইনিংস দ্রুতই নিয়ন্ত্রণ হারায়। এই পারফরম্যান্সে বিপিএলে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ। এতদিন এই কৃতিত্ব ছিল সাকিব আল হাসানের ঝুলিতে। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে…

Read More

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের দল থেকে বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান তিনি। মিশা সওদাগরের মতে, মোস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশের গর্বই নন, তিনি বিশ্ব ক্রিকেটেরও এক উজ্জ্বল প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হয়েও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফি বিন মুর্তজার পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই—যা সত্যিই সম্মানের দাবিদার। ক্রীড়া ও…

Read More