Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিশ্চিত তথ্য এসেছে যে আজ যেসব বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, সেই ৮০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে ইরান।” তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কূটনৈতিক চাপের ফলেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী আন্দোলনে অস্থির হয়ে উঠেছে ইরান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এই প্রাণহানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতির কথা ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে আল-হাওলি ও আল-জারু পরিবারের দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোরও রয়েছে।…
পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’। এরপর তিনি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকটি ছিল ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই পদক উপহার দেওয়া হয়েছে। তবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ কিংবা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলগুলোর মধ্যে সমঝোতা অনুযায়ী আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০টি আসনে, খেলাফত মজলিশ ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, এবি পার্টি ৩টি আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি যমুনায় পৌঁছান। যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দু’জনের সেই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দিয়েছিলেন। যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন…
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ সরকারের একটি ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি সরকারের যে অঙ্গীকার ছিল, এই অধ্যাদেশ তারই প্রতিফলন। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে…
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার টিকিট পেতে আবেদন করেছেন ৫০ কোটিরও বেশি ফুটবলপ্রেমী সমর্থক। বুধবার দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে ২১১টি ফিফা সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকরা টিকিটের জন্য আবেদন করেছেন। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে গত মঙ্গলবার। লটারির মাধ্যমে টিকিট বরাদ্দের ফলাফল আগামী ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ফিফার তথ্য অনুযায়ী, স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। নির্দিষ্ট ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে মায়ামিতে ২৭ জুন অনুষ্ঠিতব্য কলম্বিয়া–পর্তুগাল…
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই সূচি প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হলেও,…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি মহাসড়ক নির্মাণস্থলে ক্রেন ভেঙে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সামুত সাখন প্রদেশে নির্মাণাধীন রামা টু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনাস্থল থেকে এএফপিকে পুলিশ কর্মকর্তা সিথিপর্ন কাসি জানান, “এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে এতে আর কেউ আহত হয়নি।” এর একদিন আগেই দেশটিতে আরেকটি ভয়াবহ ক্রেন দুর্ঘটনা ঘটে। সে ঘটনায় একটি ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের প্রাণহানি হয়। পরপর দুই দিনের এসব দুর্ঘটনা থাইল্যান্ডজুড়ে নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
