Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত
- বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ
- সংসদের হুইপ হলেন যারা
- জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম
- তাকে ছাড়া বাঁচতেই পারি না : দীপিকা
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Author: স্টাফ রিপোর্টার
বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।’ শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না, বিএনপি ক্ষমতায়…
গাজা উপত্যকার পুনর্গঠন ও প্রশাসনিক তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবগঠিত একটি ‘শান্তি পরিষদ’ গঠন করেছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের ঘোষিত ২০-দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়েছে। এই শান্তি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। তার পাশাপাশি রয়েছেন ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল। বোর্ডটির মূল লক্ষ্য হলো গাজার শাসনব্যবস্থার উন্নয়ন, আঞ্চলিক…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, পারস্পরিক শুল্কহার হ্রাস এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গতকাল জামায়াতের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র অধ্যাপক ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশের পোশাকশিল্পে যদি যুক্তরাষ্ট্রের…
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া…
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের খুশাব এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে। পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৪ জন শিশু ও ৫ জন নারী। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় একটি খালে ট্রাকটি পড়ে যায়। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ…
নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব, আর শুরুতেই জমে উঠেছে উত্তেজনা। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস; পুরো দল গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল ৩ ওভার ৫ বল বোলিং করে খরচ করেন মাত্র ৯ রান এবং তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এই অসাধারণ স্পেলের মধ্য দিয়ে বিপিএলে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড নিজের করে নেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আবু হায়দার রনি।…
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল প্ল্যাটফর্ম গোজায়ানের সাথে ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দিয়েছে। ‘লাইভ ওয়াইড’ বা ‘বড় পরিসরে বাঁচুন’— এই অভিন্ন দর্শনে অনুপ্রাণিত এ অংশীদারিত্বের লক্ষ্য হলো গ্রাহকদের আরও বেশি ভ্রমণ করা, বিশ্বকে নতুনভাবে দেখা এবং প্রযুক্তি ও ভ্রমণের মাধ্যমে জীবনের অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে উৎসাহিত করা। এই সহযোগিতার মূল কেন্দ্রে রয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। এটি যেকোনো বিশেষ মুহূর্ত, দলগত স্মৃতি এবং শ্বাসরুদ্ধকর ভ্রমণের দৃশ্য একদম নিখুঁতভাবে ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে। গোজায়ানের ভ্রমণ সেবার সাথে যুক্ত হয়ে অপো এখন ব্যবহারকারীদের তাদের ভ্রমণকে আরও উৎসাহিত করতে এবং একইসাথে,…
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সাততলা একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত দ্বিতীয় তলায়, যা ধোঁয়া ও শিখায় আটকা পড়া বাসিন্দাদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঘটে। প্রথমদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল নিহতের সংখ্যা ৩ জন জানিয়েছিল। পরে পুলিশ নিশ্চিত করেছে, মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টায় দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত তৎপরতার মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং প্রায় ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী…
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আজ শোকসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়েছে। শোকসভায় দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী প্রতিনিধিদের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এ শোকসভার আয়োজন করা হয়েছে। শোকসভায় অংশ নিতে আগত সব অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি…
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনার চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা…
