Author: স্টাফ রিপোর্টার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ছাড়া আরেকজন পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, হামলাকারীকে ধরতে সিডনি থেকে প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করা হয়েছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গৃহস্থালি সহিংসতার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন একজন বন্দুকধারী অস্ত্রসহ শহরের ভেতরে অবস্থান করছেন বলে মনে করছে…

Read More

ম্যানেজমেন্টের দৃঢ় দিক-নির্দেশনা ও সমন্বিত কৌশলগত পরিকল্পনার ফলে মুনাফা, বিক্রয়, ইপিএস, অপারেটিং ক্যাশ ফ্লোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এরই প্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩.৩৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৮.৮৭ কোটি টাকা বেশি। চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্যমতে,…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৮৩ জন পর্যবেক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে ৩৬ জন আমাদের নিশ্চিত করেছেন। আর পাঁচটি সংস্থা থেকে রিগ্রেট করা হয়েছে। এখনো কনফারমেশনের আরও কিছু বাকি আছে। তিনি বলেন, আমরা স্ব-উদ্যোগে আমন্ত্রণ করেছি। আরেকটি ছিল জার্নালিস্ট ও অবজারভারদের জন্য ওপেন ইনভাইটেশন। এ পর্যন্ত ৫০ জন সাংবাদিক আমাদের…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে দেশবাসীকে ভোরবেলায় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। অনেকেই বলে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব— এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে তারপর ৭টায় গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। মনে রাখতে হবে— এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে ভোটারদের প্রতি এ আহ্বান জানান তারেক রহমান। মাগরিবের নামাজের পূর্বক্ষণে বিএনপি চেয়ারম্যান তারেক…

Read More

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়া সফরের আগে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় বাকি আছে। সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশিই অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে সংকুচিত করেছি, এবং আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি। উইটকফ জানান,…

Read More

হাসি আর ভয়ের মিশেলে বড় পর্দায় আসতে চলেছে বহুল আলোচিত হরর-কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে টলিউড সেনসেশন মিমি চক্রবর্তীকে ঘিরে আগ্রহ যেন আরও বেড়েছে। পর্দায় ভূতের গল্পে অভিনয় করলেও বাস্তব জীবনে কি কখনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরই সম্প্রতি নিজ মুখে তুলে ধরেছেন মিমি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের এক ভয়াবহ রাতের কথা শেয়ার করেন অভিনেত্রী। যদিও সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন, মিমি তখন তেমন কিছুই অনুভব করেননি। বরং রসিকতার সুরে তিনি বলেন, “আমি তো উত্তরবঙ্গের মেয়ে—হয়তো তাই ভূত আমাকে…

Read More

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ২৪ জানুয়ারিকে “আন্তর্জাতিক শিক্ষা দিবস” হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি শিক্ষা উন্নয়ন, অন্তর্ভুক্তি ও টেকসই অগ্রগতির গুরুত্ব তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে পালিত হচ্ছে। এবছর আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য— “The Power of Youth in Co-creating Education (শিক্ষা বিনির্মাণে তারুণ্যের শক্তি)”—সময়ের দাবি ও ভবিষ্যতের চ্যালেঞ্জের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। শিক্ষা কেবল পাঠ্যবই, শ্রেণিকক্ষ বা পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি চলমান সামাজিক প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, নীতিনির্ধারক এবং সমাজ সম্মিলিতভাবে ভূমিকা রাখে। বর্তমান প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, এই প্রক্রিয়ায় তারুণ্য শুধু অংশগ্রহণকারী নয় তারা সহ-নির্মাতা। প্রযুক্তিনির্ভর বিশ্বে…

Read More

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে কী কারণে এই সংঘর্ষ শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সরেজমিনে দেখা গেছে, মিরপুর…

Read More

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভায় অংশগ্রহণের জন্য মানুষের ঢল নেমেছে। মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সরেজমিনে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এ ঐতিহাসিক আগমন ও জনসভাকে ঘিরে সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আম্বরখানা, দরগাহ গেইট ও চৌহাট্টা পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের মত প্রকাশ করেছেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ‘অবিলম্বে আলোচনা’ চান বলে জানান। দাভোসে তিনি বলেন, “ইউরোপ সঠিক পথে যাচ্ছে না। আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই, কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না। ইউরোপকে চিনতে পারছি না।” গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই দেশটি বিশাল, প্রায় জনবসতিহীন এবং অনুন্নত, অরক্ষিত অবস্থায় বসে আছে।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও উন্নয়নের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ডেনমার্কের কোনো চিহ্নই এখানে নেই।…

Read More