Author: স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অফিসের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তাঁর বাসা। হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে ব্যাংকে এসে জানতে পারেন জানালা ভেঙে…

Read More

সুশাসন ও কর্মসংস্থান পেতে দেশের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে ভাসানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে। চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে সভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীরা উপস্থিত হন ময়দানে। কর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। ১৫ বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য…

Read More

দাঁতের চিকিৎসায় পিনাকল হেলথ কেয়ার এর ডেন্টাল ইউনিটের নতুন সংযোজন। দাঁতের যে কোন সার্জিক্যাল চিকিৎসায় রক্তপাতবিহীন ও মিনিমাল টিস্যু লস এর মাধ্যমে চিকিৎসার জন্য পিনাকল হেলথ কেয়ার এর ডেন্টাল ইউনিটের নতুন সংযোজন Electrocauterty Unit by Denjoy। বাংলাদেশের ডেন্টাল ডাক্তারদের মধ্যে অন্যতম বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডা: আশরাফুজামান মোমিন জানান রাশেদ নিজাম এর TeethTech Dental Supply আমাদের সাথে এক হয়ে কাজ করছে তাঁরা এমন এক মডার্ন ইক্যুইপমেন্ট আমাদের কাছে পৌছে দিয়েছে যার জন্য আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসা করাতে পারব। রাশেদ নিজাম এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা, সেটা হলো কম দামে ভালো মানের বাজারের সেরা প্রোডাক্ট বিক্রি করা।তবে টিথ টেক অনন্য অন্য…

Read More

বাংলা চলচ্চিত্রের আকাশে যিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র, সেই নায়করাজ রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দিনে নেই কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন আজ নীরবে, পারিবারিক আবহেই স্মরণ করা হচ্ছে। ১৯৪২ সালের এই দিনে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। সাদাকালো পর্দা থেকে রঙিন চলচ্চিত্র—দুই যুগেই তিনি ছিলেন সমান জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা। তার অভিনয়ের গভীরতা, সংলাপ বলার ভঙ্গি ও পর্দায় উপস্থিতি তাকে এনে দেয় দর্শকের সীমাহীন ভালোবাসা এবং ‘নায়করাজ’ উপাধি। জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও পরিবারের পক্ষ থেকে দিনটি যথাযথ সম্মানের সঙ্গেই পালন করা হচ্ছে। তার ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, “আব্বা জীবিত…

Read More

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিচ্ছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা আজ দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন। সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ। রাজধানীসহ দেশের মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয়…

Read More

নিরাপত্তার হুমকি পাওয়ার পর বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর-৩ আসনের (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক)। বৃহস্পতিবার দুপুরে তিনি ওই আসনের শ্রীপুর পৌর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইজাদুর রহমান মিলন বলেন, “ইতিমধ্যে মোবাইল ফোনে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির কারণে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “ভোটারদের সঙ্গে কথা বলে ভালো সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে কথা…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাচ্ছে। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টায় গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছে। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই…

Read More

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে বিকেলে হাতাহাতির ঘটনার জের ধরে রাতে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান…

Read More

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি হারুন অর রশীদ জানান, পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। অভিযোগ অনুযায়ী, ওই স্কুলেই শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, মামলায় নাম থাকা শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য পল্টন থানা পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে। এর আগে, নয়াপল্টনের ওই স্কুলের ভেতরে এক শিশুকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে,…

Read More

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে—তা রাশিয়ার জন্য কোনো উদ্বেগের বিষয় নয়। তার মতে, এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই সমাধান হওয়া উচিত। তবে এ প্রসঙ্গে তিনি গ্রিনল্যান্ডের প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেছেন। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগকে ঘিরে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে দূরত্ব বেড়েছে। এই পরিস্থিতি মস্কো বেশ আগ্রহের সঙ্গেই পর্যবেক্ষণ করছে। যদিও বিষয়টির প্রভাব রাশিয়ার ওপরও পড়তে পারে, কারণ আর্কটিক অঞ্চলে দেশটির শক্তিশালী সামরিক ও কৌশলগত উপস্থিতি রয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও, গতকাল সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে তিনি সেই অবস্থান থেকে…

Read More