Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) জারি করা এক বিশেষ আদেশে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন জমার নতুন শেষ তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ। এনবিআর সূত্রে জানা যায়, চলতি বছরে এরই মধ্যে ২০২৫-২৬ কর বছরে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd এর মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫…
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। একই সময় নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের জারি করা দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নতুন রোগীদের ভর্তির সংখ্যা বিভাগ–ওয়ারি হিসেবে–,বরিশাল: ৮৩ জন, চট্টগ্রাম: ১৩৪ জন, ঢাকা বিভাগ (সিটি এলাকার বাইরে): ১২১ জন, ঢাকা উত্তর সিটি: ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি: ৮১ জন, খুলনা বিভাগ (সিটির বাইরে): ১১২ জন, ময়মনসিংহ: ৪৪ জন, রাজশাহী: ৪৮ জন, রংপুর: ১৯ জন…
ভূমিকম্পজনিত আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে, তবে এ সময়ে সকল পরীক্ষা স্থগিত থাকবে। এ বিষয়ে শিগগিরই অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে। এর আগে, রোববার ভূমিকম্পের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। উল্লেখ্য, গত দুই দিন—শুক্রবার ও শনিবার—ঢাকা ও আশপাশের এলাকায়…
প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। ‘চাঁদের আলো’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার স্রষ্টা এই গুণী পরিচালক শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। ষাটের দশকে চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু। প্রথমে কিংবদন্তি নির্মাতা খান আতাউর রহমান ও জহির রায়হান-এর সহকারী হিসেবে কাজ করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাবুক’ ছিল তাঁর…
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে শহরের পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে অফিসে এসে ব্যাংক কর্মচারী বিপ্লব সাহা দেখতে পান—অফিসের বাইরের দেয়ালে লাগানো সাইনবোর্ড আগুনে পুড়ে গেছে। তবে এতে ব্যাংকের ভেতরের কোনো সম্পদের ক্ষতি হয়নি। ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “কে বা কারা সাইনবোর্ডে আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, এর আগের দিন ২১ নভেম্বর (শুক্রবার) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা…
গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিয়োগ অনুমোদন করে। এদিকে একই ঘটনাসংশ্লিষ্ট দুই মামলায় শেখ হাসিনা, সাবেক ও বর্তমান ২৫ সেনাকর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
বাংলাদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার মিয়ানমার উপকূলে নতুন আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। পরদিন দেশে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে…
“দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।” রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। একইসঙ্গে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনক অসামান্য সেবা পদক এবং…
আজ রোববার (২৩ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হবে। শনিবার (২২ নভেম্বর) ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে; প্রতিটি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ ও মেরামতের প্রয়োজন। প্রকৌশলীদের মতে, এসব কারিগরি পর্যবেক্ষণ শেষ করতে চার সপ্তাহ সময় লাগলেও সিন্ডিকেট দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে। তাই হল খালি করাই জরুরি।” এ কারণে আগামী দুই সপ্তাহ সব ক্লাস…
উত্তরবঙ্গের পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন বাড়ছে। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলায় শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশা না থাকলেও হালকা কুয়াশা ও হিমেল বাতাস শীতকে আরও প্রকট করে তুলেছে। এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দিন-রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা আরও বেড়েছে। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ…
