Author: স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরইমধ্যে দেশে নির্বাচনী আবহাওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশাবাদী কোনরকম ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারি প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্ববর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, আমি মনে করি যথেষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্তত উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যহত…

Read More

বাংলাদেশের একমাত্র দেশীয় বৃহৎ ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন–মার্সেল–এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মঙ্গলবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। “ওয়ালটন ও মার্সেল ক্ষতিগ্রস্ত ডিলার ঐক্য পরিষদ, বাইপাল–আশুলিয়া, ঢাকা” নামে অ-নিবন্ধিত ও অপ্রমাণিত একটি ব্যানার ব্যবহার করে আয়োজিত ওই মানববন্ধনে গিয়ে দেখা যায়—অভিযোগ, পরিচয় ও উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্য—সবকিছুই ছিল সন্দেহজনক ও প্রশ্নবিদ্ধ। ভুয়া পরিচয় ও অজ্ঞ অংশগ্রহণকারীদের ভিড়ে মানববন্ধনে উপস্থিত একাধিক ব্যক্তিকে যখন প্রতিবেদক ডিলার কোড, শোরুমের তথ্য এবং অভিযোগের ভিত্তি সম্পর্কে প্রশ্ন করেন—তাদের কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এক ব্যক্তি প্রথমে নিজেকে ওয়ালটনের ডিলার দাবি করলেও পরে জানান, তিনি আসলে শুধু একটি শোরুমের কর্মচারী। আরেকজন বলেন…

Read More

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যটন নগরী হাত ইয়াইসহ বিভিন্ন এলাকায় কোমরসমান পানিতে মানুষ আটকা পড়েছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং শত শত মানুষ ঘরবাড়ি ও হোটেলে আটকা পড়েছেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। থাইল্যান্ড সরকার ইতোমধ্যেই সঙখলা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিক থেকে টানা ভারী বর্ষণে পর্যটনকেন্দ্র হাত ইয়াই এবং দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, চারটি বন্যাকবলিত প্রদেশে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় টেলিভিশন…

Read More

এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান—সংখ্যাটি ৫৪। তালিকার পরের অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সংখ্যা ৪৫। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা খেলেছেন সবগুলো ম্যাচই। সালমানের সর্বশেষ ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে রোববারের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। বাবর আজমের দুর্দান্ত ব্যাটিং ও উসমানের হ্যাটট্রিকে পাকিস্তান জয় পেয়েছে সেই ম্যাচে এবং উঠেছে ফাইনালে। এই ম্যাচ খেলেই সালমান এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন। সে সঙ্গে পেছনে ফেলেছেন এতদিন যুগ্মভাবে শীর্ষে থাকা রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনির (২০০৭)—যাদের ম্যাচ সংখ্যা ছিল ৫৩। এক বছরে ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার…

Read More

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। সোমবার পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তিনি সাতপাকে বাঁধা পড়েছেন মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা। নতুন জীবনের আনন্দ ভাগ করে নিয়ে পূজা বলেন, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। সবার কাছে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’ শুভংকর সেন পেশায় একজন মডেল, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যদিকে, বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। পূজার হিট গানের তালিকায়…

Read More

রাজধানীর কড়াইলে বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে রওনা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।

Read More

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে একদল লোককে মূল বেদির ওপর জুতা পায়ে অবস্থান করতে দেখা গেছে। সংবেদনশীল এ স্থাপনায় এমন আচরণে বিস্ময় ও ক্ষোভ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, ওই দলটি দেশীয় দুই ইলেকট্রনিক কোম্পানির বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। বেশির ভাগ লোককেই নেশাগ্রস্ত বা মাদকাসক্ত ভাড়াটে ব্যক্তি মনে হচ্ছিল বলে দাবি করেন আশপাশের লোকজন। এসময় এক গণমাধ্যমকর্মী শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অবস্থানকারীদের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন তাকে বাধা দেন। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিককে গালাগাল করেন, ভিডিও করা নিষেধ করেন এবং হুমকি প্রদান করেন। সংবেদনশীল স্থানে জুতা পায়ে ওঠার…

Read More

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে নূন্যতম ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ডিসেম্বর মাসের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্ব অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে ৪০টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এর ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। তিনি বলেন, অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে। এটা হওয়া উচিত নয়। কারণ হতে…

Read More

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম| সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে। গুজবের ব্যাপকতা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জেনে-শুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে অপতথ্যের ব্যাপকতা ঘনীভূত হয়েছে। ভূমিকম্প সম্পর্কিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কিছু গণমাধ্যম ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পরিবর্তে প্যানিক (আতঙ্ক)…

Read More