Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
- জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য ‘মিথ্যায় ভরা’: হামাস
- জাতিসংঘ সভাপতির কার্যালয়ে আইনি দায়িত্বে জাইমা রহমান
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Author: স্টাফ রিপোর্টার
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। ট্রাইব্যুনালসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব-বিজিবির সদস্যরা রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর দেখা গেছে। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ দুই মামলার ওপর শুনানি হবে। গত ২০ নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল। তবে তারিখ পেছানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হতে পারে। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি…
বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন…
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম সাকিব আল হাসানের রেকর্ড ভাঙলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড স্পর্শ করতে তাইজুলকে মাত্র ৫ উইকেট দূরে থাকতে হয়েছিল। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১ উইকেট এবং তৃতীয় দিন আরও ৩ উইকেট শিকার করে সাকিবের সমান ২৪৬ উইকেট করেন তাইজুল। চতুর্থ দিনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এন্ডি বলবির্নকে আউট করে তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড গড়েন। ২০১৪ সালে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাইজুল এখন পর্যন্ত ৫৭ টেস্টে ২৪৯ উইকেট শিকার…
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ পায়ে চোট পেয়ে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর—আঘাতটা বেশ ব্যথাযুক্ত হলেও গুরুতর নয়। চিকিৎসকদের পরামর্শে এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে শ্রদ্ধা ‘ঈথা’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ছবিটি প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে সিনেমার একটি বিশেষ দৃশ্য শুট করার সময়। যেখানে শ্রদ্ধাকে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নৃত্য পরিবেশন করতে হচ্ছিল। এই নাচের জন্য তিনি পরেছিলেন ভারী শাড়ি, গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের জাঁকালো সাজসজ্জা। কোমরে বাঁধা ছিল একটি ভারী কোমরবন্ধনী।…
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এর আগের দিন দেশব্যাপী আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে সরকার ইসিকে চিঠি দিয়েছে। এমন দুটি গুরুত্বপূর্ণ আয়োজন একসঙ্গে পরিচালনা করার মতো পরিস্থিতির মুখোমুখি কমিশন এর আগে কখনো হয়নি। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন। এর বেশিও নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে। আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে স্বচ্ছ নির্বাচনের পর সকল পরিস্থিতি শান্ত হবে বলে আমার বিশ্বাস,…
সাভারের বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মাদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলে জানানো হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এর উৎপত্তিস্থল। গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন…
দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মর্জিনা বেগম, তানজিমা বেগম, সাদিয়া ও সাম্মী আক্তার। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মেইল বাস বেপরোয়া গতিতে নশিপুর এলাকায় পৌঁছালে কমলপুর থেকে কান্তনগর মেলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়া ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে নশিপুর এলাকার একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি…
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও ৩ দশমিক ৩ মাত্রার কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ (শনিবার, ২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপাইল। ‘আর ১০ সেকেন্ড স্থায়ী হলে ভূমিকম্পে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’ এর আগে গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর…
