Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইলের সাবেক এমপির লাশ দেশে ফিরেছে
- ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি
Author: স্টাফ রিপোর্টার
উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদনে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক জায়ান্ট ও একমাত্র কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৫০ বছরেরও অধিক ঐতিহ্যবাহী ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কান্তা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা যেমন মিটবে, তেমনই ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কান্না কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা। সেই নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া চাচ্ছে। ফেসবুকে ফাওজুল কবির লেখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।’
বাংলাদেশে সাংবাদিকতা বর্তমানে এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আলজাজিরার ‘দ্য লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে রোববার তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদনও বেশি। গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। কিন্তু সেই সঙ্গে সর্বগ্রাসী আতঙ্কও আছে—যে কোনো গোষ্ঠীর চাপানো মনোভাব থেকে সামান্য সরে গেলেই হামলার শঙ্কা থাকে। অনেক সময় শব্দচয়নেও সতর্ক থাকতে হয়।’ ডেইলি স্টারে হামলার প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম…
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে…
বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণখেলাপিদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত। তাহলে আমরা ইতিমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোন অতিথি পাখি ও ঋণখেলাপিদের ভোট দেবে না। তিনি আরও বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই। আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই। আমাদের লড়াই…
নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির এক কর্মী আহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয় ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান নামের এক এনসিপি কর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়।…
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনার মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। তবে একই সময়ে ইরানের সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রকে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। এর পরই ইরানের উপকূলে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-সহ একটি নৌ-বহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বেড়েছে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং তাদের মিত্র দেশ—বিশেষ করে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা…
দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ শিরোপা অধরাই থেকে গেছে ব্রাজিলের জন্য। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও ২০০২ সালের পর আর ট্রফির স্বাদ পায়নি সেলেসাওরা। তবে ১৯৯৪ বিশ্বকাপে দুই যুগ পর ব্রাজিলকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক দুঙ্গা বিশ্বাস করেন, সঠিক মানসিকতা আর নিখুঁত প্রস্তুতিই পারে আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের পথে ফেরাতে। আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে দুঙ্গা বলেছেন, বিশ্বকাপ জিততে হলে দুনিয়ার সবকিছু ভুলে পুরো মনোযোগ দিতে হবে শুধু ফুটবলে। তাঁর মতে, এই টুর্নামেন্ট মানেই ত্যাগ আর একাগ্রতার পরীক্ষা। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও অংশ নেবে।…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ পর্দায় যেমন শক্তিশালী চরিত্রে দর্শকদের মুগ্ধ করেন, বাস্তব জীবনের লড়াইটাও ছিল তেমনই কঠিন। ঝলমলে ক্যারিয়ারের আড়ালে লুকিয়ে আছে তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের কিছু অস্বস্তিকর ও দুঃসহ ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। সেখানে কাস্টিং কাউচ থেকে শুরু করে কর্মক্ষেত্রে অপমানের মতো অভিজ্ঞতার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়া জানান, ক্যারিয়ারের একদম শুরুতে একটি ফটোশুটের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বয়স তখন খুবই কম ছিল। নিরাপত্তার কথা ভেবে দাদাকে সঙ্গে নিয়ে স্টুডিওতে যান তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। ফটোগ্রাফার কৌশলে তার দাদাকে বাইরে অপেক্ষা করতে বলেন। অভিনেত্রীর…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন ঢাকা-১৭-এ সংসদ সদস্য প্রার্থী তপু রায়হান সাংবাদিকদের সঙ্গে এক বিস্তারিত মতবিনিময় সভা করেছেন। রাজধানীর বনানী ডিওএইচএসে নিজ বাসভবনে আয়োজিত এ সভায় তিনি তার রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা, নির্বাচনী অবস্থান এবং ঢাকা-১৭ আসনের নাগরিক সমস্যাগুলো নিয়ে খোলামেলা বক্তব্য দেন। মতবিনিময়ের শুরুতেই তপু রায়হান বলেন, “ঢাকা-১৭ কেবল একটি ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকা নয়—এটি শহীদ জহির রায়হান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও আধুনিক নগরজীবনের ইতিহাস বহন করে। এই এলাকার মানুষের প্রত্যাশা তাই স্বাভাবিকভাবেই বেশি। আমি রাজনীতিতে এসেছি ক্ষমতা বা সুবিধার জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকে।” তিনি বলেন, তার পিতা শহীদ জহির…
