Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ডিইএবের নতুন কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌ. রুবেল
- নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
- বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইলের সাবেক এমপির লাশ দেশে ফিরেছে
- ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
- সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি
Author: স্টাফ রিপোর্টার
নির্বাচনকে ঘিরে দেশের ভোটারদের মধ্যে আগ্রহ ও রাজনৈতিক পছন্দে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক এক জাতীয় জরিপে দেখা গেছে, বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হলেও তরুণ ও নতুন ভোটারদের রাজনৈতিক ঝোঁকে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আসন্ন নির্বাচনে দেশের ৯০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। একই সঙ্গে রাজনৈতিক পছন্দের ক্ষেত্রেও বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের বড় একটি অংশের (৩৭.৪ শতাংশ) প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: এ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এক গবেষণা…
ফটোগ্রাফি কেবল শাটারে চাপ দেওয়ার কাজ নয়, এটি আলো দিয়ে তৈরি স্মৃতি, ফর্মে রূপান্তরিত আবেগ ও মুহূর্ত ফুরিয়ে যাওয়ার অনেক পরেও টিকে থাকা গল্পের কথা বলে। এই বছর অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে এই চিরায়ত সক্ষমতাকে সম্মান জানাতে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’-এর আয়োজন করেছে; যার মূল প্রতিপাদ্য ‘এভরি ফটো টেলস এ স্টোরি’। প্রতিযোগিতায় পোট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও…
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে এসেছে বিস্ময়কর ও অস্বাভাবিক তথ্য। এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে—যা বাস্তব ও বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় এই গরমিল ধরা পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। শুধু বীরভূম নয়, রাজ্যের আরও একাধিক জেলাতেও একই ধরনের অসঙ্গতির তথ্য পাওয়া গেছে। হাওড়া জেলার সাঁকরাইলে এক জন ব্যক্তিকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে এই সংখ্যা ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায়…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিন ধরে চলমান ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে ‘ভারত-সমর্থিত’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত ১৯৭ জন সদস্য নিহত হয়েছেন। একই সময়ে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা, আর সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা অভিযানের মধ্যে পড়ে নিহত হয়েছেন শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক। সব মিলিয়ে এই সংঘাতের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, ৩১ জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের অন্তত ১২টি শহর ও জনপদে একযোগে হামলা চালায়। ওই হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ৩১…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহে নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ‘নারীবিদ্বেষী’ পোস্ট প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে নির্বাচনী প্রচারণার…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।’
সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে করের হার নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ কাটা হবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করেন, তাহলে ওই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ। এ ছাড়া কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে যদি শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার…
ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের কয়েকটি জেলার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। অ্যান্ড্রয়েডভিত্তিক ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর…
দেশের স্বর্ণবাজারে আবারও বড় দফায় মূল্যবৃদ্ধি এসেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
