Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
- ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে: পেজেশকিয়ান
- ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
- ভারতে মদ পান করে ১৯ জনের মৃত্যু
- ‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
- কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
- হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
Author: স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। রোববার (৪…
ভেনেজুয়েলায় পরিচালিত সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাপ্রবাহ তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং তার কাছে এটি একটি ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পৃথিবীতে আর কোনো দেশ নেই যারা এ ধরনের নিখুঁত কৌশলে অভিযান পরিচালনা করতে পারে। অভিযানের সময় কী ঘটেছে, যদি আপনি দেখতেন… আমি নিজে এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যেন আমি একটি টিভি শো দেখছি। আমাদের সেনাবাহিনীর গতি ও সমন্বয় ছিল…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে। শনিবার (০৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ১২টি ভ্যাট কমিশনার ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে। তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে এনবিআর। এ ছাড়া ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত…
স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ‘জুলাই ঐক্য’। শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এসব প্রার্থীকে প্রতিযোগিতায় রেখে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। নেতারা দাবি করেন, স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ…
রাজধানী ঢাকার সকালটা আজ ছিল ধূসর। ঘন কুয়াশায় ঢেকে গেছে জিয়া উদ্যান। প্রকৃতি যেন নিজেই নীরব শোকে আচ্ছন্ন। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে একটি জায়গায় ভিড়, আবেগ, ভালোবাসা আর মানুষের দীর্ঘশ্বাস-বেগম খালেদা জিয়ার কবর। দাফনের চার দিন পেরিয়ে গেলেও স্মৃতির টান কমেনি। বরং কুয়াশাকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিস্থলে। কেউ ফুল হাতে, কেউ শুধু নিঃশব্দ দোয়া নিয়ে। আজ সমাধিস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আসছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুলে ঢেকে যাচ্ছে…
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি বলেন, “ভিডিওটি আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে যথাযথ মন্তব্য জানানো হবে।” নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নিরাপত্তার প্রয়োজন ও ঝুঁকি বিশেষ পুলিশ (এসবি) যাচাই করে। যাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাদের গানম্যান দেওয়া হয়। ইতিমধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও যাচাইয়ের পর প্রার্থীদের নিরাপত্তা দেওয়া…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরের অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটি থেকে উড়িয়ে আনা হয়েছে বলেও তিনি দাবি করেন। ট্রাম্প আরও জানান, এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন হয়েছে। এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফ্লোরিডার…
‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’—এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। ৩ জানুয়ারি ২০২৬, শনিবার সীগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অফ সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অফ সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট ও ৫৭ হাজারের বেশি ব্যানার প্রস্তুত করা হচ্ছে। শনিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে দেশব্যাপী লিফলেট বিতরণ ও ব্যানার প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, গণভোটের প্রচারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট আকারের প্রায় ১৫ হাজার ব্যানার টানানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান। শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘তিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন এবং জাগিয়েছেন। দেশের সকল রাজনীতিবিদের পথপ্রদর্শক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।’ রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে এবং মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’ রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার…
