Author: স্টাফ রিপোর্টার

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে উৎকর্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়। শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ ও বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি…

Read More

নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি সাংবাদিকদের জন্য অবসর কল্যাণ বোর্ড গঠনের অঙ্গীকার করেছে দলটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার পাঠ করেন। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের সংস্কারের অঙ্গীকার করা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে, সাংবাদিকদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার…

Read More

আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর এবং উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং উচ্চকক্ষে ২০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করবে দলটি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর হোটেল সোনারওগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারের রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে অগণতান্ত্রিক সংশোধনী বাতিল,…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় অন্তত ১৬৯ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে নিশ্চিত করেছে। বিস্ফোরণের ফলে মসজিদটির কয়েকটি দেয়াল ধসে পড়ে এবং ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মসজিদের মেঝেতে নিথর দেহ পড়ে আছে এবং আহত…

Read More

দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে আজ টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এই প্রথমবারের মত কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ঢাকা ও…

Read More

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোঁড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হলেও কোনো আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) ব্যবহার হয়নি বলে সরকার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে। এ নিয়ে আজ শুক্রবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।”

Read More

রাজধানীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বার্তায় বলা হয়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে…

Read More

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা এলাকার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে বসে ছিলেন। হঠাৎ দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে রাস্তায় নিয়ে যায়। এরপর তার মাথায় পরপর দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া, ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট…

Read More