Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- ক্যাম্পেইন থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
- বনানীতে বহুতল ভবনে আগুন
- জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
- অসহায় মানুষের আস্থার ঠিকানা ডিসি নূরুল করিম
- ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৪
Author: স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা দেশে ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬…
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয় এবং পরিস্থিতি বেগতিক দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় খনি ধসে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত একটি কোলটান খনিতে। প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীদেরসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হলেও অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা…
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রামট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস। নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ড্রামট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে পাঠকাঠি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার…
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল (৫৫), যিনি সাংবাদিকতায় কামাল মালিক নামে পরিচিত। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। শুক্রবার সন্ধ্যার পর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে রঞ্জিত মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ। জনগণকে অধিকার প্রয়োগে সজাগ…
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার এবং বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরি সার্ভিস চালুর পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকেন বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা। স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নৌবাহিনী…
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে রংপুর নগরী। সকাল থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকায় ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক ও প্রবেশপথ। স্লোগানে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ শহরে ঢুকতে শুরু করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রংপুর বিভাগের বিভিন্ন জেলা—রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে জনসভায় যোগ দিতে আসেন নেতারা। বিএনপি নেতারা জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে…
ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমেই এই কীর্তি অর্জন করেন স্টার্লিং। এই ম্যাচটি ছিল স্টার্লিংয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬০তম ম্যাচ। এর মাধ্যমে তিনি ভারতের রোহিত শর্মার ১৫৯ ম্যাচের রেকর্ডকে পেছনে ফেলেছেন। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই আয়ারল্যান্ডের হয়ে ছোট সংস্করণে নিয়মিত খেলছেন স্টার্লিং। দীর্ঘ ক্যারিয়ারে টপ অর্ডারে আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার সক্ষমতা এবং ধারাবাহিক পারফরম্যান্সে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন…
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও অভিনয়-দক্ষতার স্বীকৃতি পেলেন। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয় তাকে। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান বলেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের।’ তার এই সাফল্যে ভক্তদের মধ্যে অভিনন্দনের জোয়ার বইছে। একই সঙ্গে কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত…
