Author: স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।’

Read More

এক হাই ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২উইকেটে হারিয়ে ৪র্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ইংলিশ ডিপার্টমেন্ট। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল। কিন্তু ইংরেজি বিভাগের পেসারদের কৌশলী বোলিংয়ের কাছে ধরাশায়ী হয় পুরো টুর্নামেন্টে তাদের ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটাররা। যেন ছক করেই মাঠে নেমেছিল ইংলিশ। ধাক্কা সামলে পরবর্তীতে সিয়ামের ব্যাটে ভর করে ল ১০৫ রানের টার্গেট দেয় ইংলিশকে। কিন্তু প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ। ইংলিশের অধিনায়ক নীল তখন এগ্রেসিভ ব্যাট করে ম্যাচে আধিপত্য নিয়ে নেন। কিন্তু ভুল বুঝাবুঝিতে নাঈম রান আউট হওয়ার পর একের পর উইকেট পতনের মিছিল শুরু হয় ইংলিশের ব্যাটিং শিবিরে। ম্যাচ যখন নাগালের…

Read More

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ শুক্রবার থেকে আরও কঠোর অবস্থানে এসে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বন্দর ভবনের ৪ নম্বর গেটে পুলিশ সতর্ক অবস্থানে দেখা গেছে, কিন্তু ভেতরে যানবাহন প্রবেশ কার্যত শূন্য। বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনসহ বহির্নোঙরেও পণ্য খালাস ও পরিচালনা বন্ধ রয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে সকাল সাড়ে ৯টায় জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকারীরা…

Read More

পাহাড়ি পথে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় আফগানিস্তানে ঝরে গেল বহু প্রাণ। উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি পাহাড়ি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার…

Read More

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ায় আজ শুরু হচ্ছে এক গুরুত্বপূর্ণ ধাপ। রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলে- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ শুনানির শুরুতেই প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) প্রদান করবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল…

Read More

গত এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক নাটকীয়তা ও সরকার পরিবর্তনের পর আজ সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে থাইল্যান্ডের নাগরিকেরা। সংসদের নিম্নকক্ষের প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশের সংবিধান সংশোধনের প্রশ্নে আজ একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালের নির্বাচনের পর নির্ধারিত মেয়াদের চার বছর পূর্ণ হওয়ার আগেই দেশটিতে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রার একটি বিতর্কিত ফোনকল ফাঁস হওয়াকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। যে কারণে এই আগাম নির্বাচন গত বছরের মে মাসে কম্বোডিয়া সীমান্তে এক থাই সেনার…

Read More

সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে। মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সমস্ত আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের দেশের থেকে হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে…

Read More

সারাদেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে তা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। সভা শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা…

Read More

যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সহযোগীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন তিনি। উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁও জনসভা শেষ করে নীলফামারীর জনসভায় যোগ দেন বিএনপি প্রধান। তারেক রহমান বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সহযোগীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, যা বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। তারা নানা কৌশলে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘একাত্তরে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। একইভাবে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি।’ দেশ…

Read More

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে উৎকর্ষতা ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়। শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ ও বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি…

Read More